চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু প্রেস ব্রিফিং করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন না: ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ০৮, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

নামমাত্র আন্দোলন করে বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন: আমরা আশা করবো বিএনপিসহ অন্যান্য দলের যারা নির্বাচিত হয়েছে তারা পার্লামেন্টে আসবেন। পার্লামেন্টে গিয়ে সরকারের ভুল ধরিয়ে দেবেন। সরকারের কঠোর সমালোচনা করবেন। এই পথে আপনাদের থাকতে হবে।

অন্য পথে শুধু প্রেস ব্রিফিং করে, নাম মাত্র কয়েকটি লোক দেখানো আন্দোলন করে আপনাদের নেত্রীকে মুক্তি করতে পারবেন না।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১৪ দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বললেন।

নাসিম বলেন: সামনে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে। স্থানীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। স্থানীয় নির্বাচনে সব দলের লোকজন অংশগ্রহণ করেন। তবে দুঃখজনক হলো দেশের একটি বড় দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে না। কি কারণে করছে না সবাই এটা জানেন। নির্বাচন বর্জন করে গত কয়েক বছরের তারা নির্বাচন ভন্ডুল করতে পারে নাই। আবারও তারা নির্বাচন বর্জন করে ভুল পথে গিয়ে দলকে ধ্বংসের করে দিচ্ছে।

বিএনপির উদ্দেশ্য ১৪ দলের মুখপাত্র বলেন: নির্বাচন বর্জনের পথ পরিহার করে জনগণকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বাধা সৃষ্টি করবেন না। আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচনে জনগণ বিপুলভাবে অংশগ্রহণ করবে।

Reneta

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন: স্থানীয় নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলবো, যা যা করনীয় তা করবেন। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। কোন প্রার্থীর মুখ দেখে কোন পদক্ষেপ গ্রহণ করবেন না। নির্বাচন হবে উৎস মুখর পরিবেশ, এটা প্রধানমন্ত্রীও চান। স্থানীয় নির্বাচনে কোনো এমপি – মন্ত্রী হস্তক্ষেপ করবেন না।

বাংলাদেশ আজ উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, বাংলাদেশ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেছে।

এ সময়ে তিনি ১৪ দলের পক্ষ থেকে মার্চ মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি মধ্যে রয়েছে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তার প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১৯ মার্চ আলোচনা সভা, ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মরণ সভা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন, ২৮ মার্চ স্বাধীনতা দিবসের ওপর আলোচনা সভা।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়ামুখপাত্র মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ষোলোতে রিয়ালের সঙ্গী পিএসজি, জিতেও পারল না জুভেন্টাস

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়ল

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT