চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু এক জিনিসেই কাজ হবে’, নর্থ কোরিয়াকে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও কিমের মুখোমুখি ছবি, আন্তর্জাতিক রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু বছর ধরে নর্থ কোরিয়ার সাথে ব্যর্থ আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছেন, এক্ষেত্রে ‘শুধু একটি জিনিসেই কাজ হবে’। কিন্তু সঙ্কট সমাধানের এই ‘একটা জিনিস’ কি, তা ব্যাখ্যা করেননি ট্রাম্প।

এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, “২৫ বছর ধরে প্রেসিডেন্ট এবং তাদের প্রশাসন নর্থ কোরিয়ার সাথে কথা বলে যাচ্ছে। কিন্তু এতে কাজ হয়নি।

নর্থ কোরিয়ার পারমাণবিক কার্যক্রম ঘিরে দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ঐ অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে। একই রকম হুমকি যুক্তরাষ্ট্রকেও দিয়েছিলো নর্থ কোরিয়া।

পিয়ংইয়ং বলেছে, তারা সম্প্রতি একটি ছোট আকারের হাইড্রোজেন বোমা সফলভাবে পরীক্ষা করেছে এবং সেটি দুরপাল্লার ক্ষেপনাস্ত্রে যুক্ত করা সম্ভব।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে বলে জানানোর পর ট্রাম্প টুইট করেছিলেন, তোমার শক্তি সঞ্চয় করে রাখো রেক্স, যা করা প্রয়োজন আমরা সেটাই করবো।

Reneta

গত সপ্তাহেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে যে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব ঘিরে টিলারসন প্রেসিডেন্টকে ‘নির্বোধ’ বলেছেন। যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার সাথে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের ভালো সম্পর্ক আছে, তবে তিনি এটাও বলেন যে টিলারসন আরো কঠোর হতে পারতেন।

গত মাসেই জাতিসংঘে দেয়া বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়াকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়ে দেশটির নেতা কিম জং উন ‘একটি আত্মঘাতী অভিযানে আছে’ বলে মন্তব্য করেন। জবাবে কিম প্রতিশ্রুতি দেন যে ‘তিনি আগুনের মাধ্যমে এই মানসিক বিকারগ্রস্ত এবং ভীমরতিগ্রস্ত মার্কিন বৃদ্ধকে বশে আনবেন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়াযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT