চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধুমাত্র ‘চিত্রনায়িকা দীঘিকে দেখতেই’ হলে যাচ্ছেন দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ন ১৪, মার্চ ২০২১
বিনোদন
A A
ছবি: নূর

ছবি: নূর

সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। যদিও দ্বিতীয় সিনেমা হিসেবে এটিতে অভিনয় করেছিলেন তিনি। তবে মুক্তি পেয়েছে প্রথম। শুক্রবার দেশের ২৫ সিনেমা হলে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় দীঘির ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। যদিও সিনেমা হলে দর্শক কম; তবে যারাই সিনেমাটি দেখছেন তারা শুধুমাত্র চিত্রনায়িকা দীঘিকে দেখতে যাচ্ছেন বলে জানালেন।

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে ‘তুমি আছো তুমি নেই’। সেখানে দর্শক তুলনামূলক কম। তবে প্রথমদিনে দর্শকদের উপস্থিতি বেশি ছিল জানিয়ে ব্যবস্থাপক শামসুদ্দিন মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নিয়মিত দর্শকরাই আসছেন। প্রথমদিন উপস্থিতি ছিল সন্তোষজনক। শনিবার তুলনামূলক কম। আর আজ (রবিবার) দর্শক কমে গেছে। তবে যারা হলে আসছেন তারা দীঘিকে দেখতে আসছেন।’

রাজধানীর শ্যামলী সিনেমা হলে ‘তুমি আছো তুমি নেই’ চললেও আহামরি দর্শক নেই জানিয়ে ম্যানেজার মো: হাসান বলেন, ‘চারটি করে শো চলছে। শুক্রবার কিছুটা ভালো গেছে। কিন্তু শনিবার থেকে দর্শকদের উপস্থিতি আহামরি দেখছি না। শুক্র এবং শনিবার ১২/১৪ হাজার টাকার ব্যবসা হয়েছে। নতুন সিনেমা বলে চালাচ্ছি। তবে যতটা আশা করছিলাম তার কিছুই হয় নাই। দীঘি আছে জেনে অনেকেই সিনেমা হলে আসছেন। সিনেমাটিও যে খুব মানসম্মত, দর্শক সে কথা বলছেন না।’

মুক্তির সপ্তাহ খানেক আগে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার ট্রেলার প্রকাশের পর তোপের মুখে পড়েন দীঘি। ছবির ট্রেলারকে দর্শক সেভাবে গ্রহণ করতে পারেনি! পরে দীঘির মন্তব্যের প্রেক্ষিতে ক্ষেপে যান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ নিয়ে নেট দুনিয়ার বেশ জল ঘোলা হয়। তবে দীঘি ছিলেন নিশ্চুপ! শিশুশিশু থেকে নায়িকা হওয়া দীঘি সিনেমাটির সাফল্য কামনা করে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিনেমা কিংবা ট্রেলার কেমন বা এসব নিয়ে কত বিতর্ক হয়েছে এসব বাদ দিয়ে আমার প্রথম সিনেমা রিলিজ হলো, এটা ভাবলেই ইমোশনাল হয়ে যাই। যারা আমাকে দেখতে সিনেমা হলে যাচ্ছেন তাদের সবার কৃতজ্ঞতা।’

‘তুমি আছো তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি শনিবার চ্যানেল আই অনলাইনকে জানান, ‘সিনেমা হলের প্রতিনিধিরা ভালো রিপোর্ট জানাচ্ছেন। সিনেমাটি নিয়ে যতো সমালোচনা হয়েছে, ততোটা খারাপ যাচ্ছে না।’ তবে প্রযোজক সিমি স্বীকার করেন, ‘তুমি আছো তুমি নেই’ দেখে দর্শক পুরনো গল্পের বলে মন্তব্য করছেন।

‘তুমি আছো তুমি নেই’ সিনেমার দীঘির নায়ক আসিফ ইমরোজ। আরও অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। প্রযোজনার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়িকা দীঘিদীঘিদেলোয়ার জাহান ঝন্টুপ্রার্থনা ফারদিন দীঘিলিড বিনোদনসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT