চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং শেষের আগেই ‘ওস্তাদ’র ৭০ ভাগ লগ্নি উঠে গেছে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ২৩, মার্চ ২০২১
বিনোদন
A A

সিনেমায় লগ্নিকৃত অর্থ তুলে আনা অনেকটা সোনার হরিণের মতো! প্রতিবছর গড়ে ৪৫-৫০টি সিনেমা মুক্তি পেলেও বড় তারকার সিনেমা ছাড়া লগ্নি ফেরত আসায় অনিশ্চয়তা থাকে। তবে নির্মাতা সাইফ চন্দনের দাবী, তার সিনেমায় মস্ত বড় তারকা না থাকলেও নির্মাণাধীন তৃতীয় সিনেমা ‘ওস্তাদ’ এর শুটিং শেষের আগেই ৭০ ভাগ টাকা তুলে এনেছেন!

‘আব্বাস’-খ্যাত চিত্রপরিচালক সাইফ চন্দন দৃঢ় বিশ্বাস নিয়ে জানান, মুক্তির পর পুরো টাকা তুলে আনতে পারবেন। সঙ্গে লগ্নিকৃত টাকা থেকে লাভও করতে পারবেন।

এই পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ওস্তাদ’র শুটিং বাকি মাত্র একদিন। অপেক্ষা করছেন রোশান ও তাসকিনের মাত্র একদিনের সিডিউলের জন্য। পুরোপুরি নিশ্চিত আসন্ন ঈদুল ফিতরে ‘ওস্তাদ’ মুক্তি পাবে।

সাইফ চন্দনের ‘ওস্তাদ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রোশান, মনির হোসেন যুবরাজ, তাসকিন, উষ্ণ হক, রাজ রিপা, শিবা শানু, রাহা তাহনা খান প্রমুখ।

দেশে করোনা সংক্রমণের ঠিক আগে শুরু হয়েছিল ‘ওস্তাদ’ এর শুটিং। টানা ১৮ দিনের সিনেমাটির প্রায় সবকাজ শেষ করেছেন বলে জানান সাইফ চন্দন। তার কথা, করোনা না এলে গত বছরেই ওস্তাদ মুক্তি পেত।

তবে এবার আর মুক্তি নড়চড় হবে হচ্ছে না। সাইফ চন্দন বলেন, ঈদে সিনেমা হলেই ওস্তাদ মুক্তি দেব। জেনেছি বড় বড় তারকাদের সিনেমা মুক্তি পাবে ঈদে। আমার কনটেন্ট বেইজ সিনেমা ‘ওস্তাদ’। ঈদে ২০টি সিনেমা হলে মুক্তি দিতে পারলেও দেব। সিনেমা হল থেকে ব্যবসা হবে, তবে লগ্নিকৃত পুরো টাকা যে সেখান থেকে ফেরত আসবে এই নীতির সঙ্গে আমি একমত নই।

Reneta

ওস্তাদ সিনেমায় যেটা ব্যয় হয়েছে তার ৭০ ভাগই শুটিং শেষের আগে তুলে আনতে সক্ষম হয়েছি। কিন্তু সেটা কীভাবে? এমন প্রশ্নে সাইফ চন্দন জানান, স্পন্সর, ডিজিটাল, ওটিটি ও টিভি রাইটস থেকে এই টাকাগুলো তুলেছি। আরও কিছু স্পন্সর যুক্ত হবে। এরপর সিনেমা হল থেকেও কিছু ব্যবসা হবে। তবে সঙ্গত কারণে আমি সিনেমা বাজেট জানাতে চাই না।

তিনি বলেন, ‘আব্বাস’ যারা দেখেছেন তাদের কাছে মনে হবেনা কম বাজেটের সিনেমা। অনেকের কাছে শুনি কর্পোরেট থেকে সিনেমা স্পন্সর দিতে চায় না। কিন্তু আমি বিশ্বাসী নই। এটা সুম্পর্কের উপর নির্ভর করে।

তুলনামূলক কম বাজেটে কীভাবে ভালো সিনেমা নির্মাণ সম্ভব জানতে চাইলে সাইফ চন্দন বলেন, আমার কাজের তরিকা ভিন্ন। দেখা যায়, ১০ টায় আর্টিস্ট কলটাইম থাকলে তৈরি হয়ে ক্যামেরার সামনে যেতে ১২ টা বাজে। কিছুক্ষণ শুটিং করলেই মধ্যাহ্নভোজের বিরতি! আমার তরিকা হচ্ছে সকাল ৭ টায় আর্টিস্টকে তৈরি হয়ে ক্যামেরার সামনে আসতেই হবে। পুরান ঢাকায় শুটিং করেছি। শিল্পীদের ওয়ারীতে হোটেলে ১৮ দিন রেখে শুটিং করেয়েছি যাতে বাসায় গেলে আসতে দেরি না করে!

‘ওস্তাদ’ সাইফ চন্দন পরিচালিত তৃতীয় সিনেমা। এর আগে তিনি আরজু-আইরিনকে নিয়ে ‘মেয়েটি আবোল তাবোল ছেলেটি পাগল পাগল’ ও নিরবকে নিয়ে ‘আব্বাস’ সিনেমা বানিয়েছিলেন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, ২০১৯ সালে শাকিব খান অভিনীত ও প্রযোজিত সুপারহিট সিনেমা ‘পাসওয়ার্ড’র পর সাইফ চন্দন-নিরবের ‘আব্বাস’ সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছিল।

‘ওস্তাদ’ সিনেমায় প্রধান চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। সহযোগিতা করেন সাইফ চন্দন ও অনিক বিশ্বাস। গানগুলো করেছেন ইমরান, তানজীব সারোয়ার, প্রতিক হাসান, সুবর্ণা।

ঢাকা শহরের একটি মহল্লার নেতৃত্ব পাওয়ার গল্প নিয়ে সিনেমাটির কাহিনি। পরিচালক চন্দন জানান, অ্যাকশন রোমান্টিক ঘরানার সিনেমা। শুটিং হয়েছে পুরান ঢাকার পশ লোকেশনগুলোতে।       

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুর রহমান মিলনআব্বাসউষ্ণ হকওস্তাদতাসকিননিরবপুরান ঢাকারাজ রিপারোশানলগ্নিলিড বিনোদনশিবা শানুসাইফ চন্দনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ, খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশি-পাকিস্তানি যোগ

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

মার্চ ৩১, ২০২৬

বাংলাদেশে হামের বাড়ন্ত ঝুঁকি: শরীরে কিছু ফুসকুড়ি, অবহেলা করলেই মৃত্যু!

মার্চ ৩১, ২০২৬

এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ ম্যাচ, ভারতের আগে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
ছবি: রাজধানীর পাম্প গুলোতে যানবহনের দীর্ঘ লাইন

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT