চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং শুরু করেই আইনী জটিলতায় অমিতাভের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে বন্ধ ছিল বলিউডের সকল কাজ। তবে দীর্ঘ বিরতির পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে আবারও কাজে ফিরছে বলিউড তারকাদের অনেকেই। যে তালিকায় রয়েছেন করোনা জয়ী বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

ইতোমধ্যেই অমিতাভ বচ্চন জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’র শুটিংয়ে কাজ করছেন। বর্তমানে তিনি এই শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। যার ভেতর উল্লেখযোগ্য একটি সিনেমা হলো ‘ঝুন্ড’।

ছবিটির চিত্রনাট্য মূলত ফুটবল খেলাকে নিয়ে নির্মিত হয়েছে। যেখানে ফুটবলার অখিলেশ পালের জীবনের নানান দিক তুলে ধরা হবে। যার পরিচালনা করবেন মারাঠি সিনেমা ‘সাইরাত’ খ্যাত পরিচালক নাগরাজ মঞ্জুলে। কিন্তু তার আগেই আইনী জটিলতার মুখে পড়তে হলো সিনেমাটিকে।

জানা গেছে, ভারতের তেলেঙ্গানা হাইকোর্ট আসন্ন এই সিনেমাটিকে বিদেশে এবং অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির ব্যাপারে পুরোপুরি স্থগিতের নির্দেশ দিয়েছে। কেননা আবেদনকারীর দাবী ছবিটি কপিরাইট লঙ্ঘন করছে। এছাড়াও আবেদনকারী আরও দাবী করেছেন, ফুটবলার অখিলেশ পালের গল্পটির উপর তাঁর একচেটিয়া অধিকার রয়েছে। একই সাথে অখিলেশ পাল তার সাথে প্রতারণা করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

যদিও ‘ঝুন্ড’ ছবিটিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে এনজিও সকার বস্তির প্রতিষ্ঠাতা ফুটবল কোচ বিজয় বার্সের ভূমিকায়। টি-সিরিজ, তন্দভ ফিল্মস এবং আটপট প্রোডাকশনের ব্যানারে ছবিটির প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, রাজ হীরমঠ ও সাবিতা রাজ হীরমঠ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চন
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
Tehran's warning to Washington

ওয়াশিংটনকে তেহরানের হুঁশিয়ারি

আগস্ট ৫, ২০২৬
ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT