যানজট নিরসনে ঢাকা ও এর আশপাশে শুক্র ও শনিবার ছাড়া সভা-সমাবেশ ও র্যালি করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র পরিচালনা পরিষদের দশম সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বছরটি নির্বাচনের বছর হওয়ায় যানজট নিরসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা না নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে হবে।
এছাড়াও ফুটপাত দিয়ে যাতে মোটরসাইকেল না উঠতে পারে সেদিকে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী।
সভায় রাজধানীর জন্য আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালুর জন্য ডিটিসিএ, দুই সিটি কর্পোরেশন, পুলিশ, রাজউক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।







