আগামীকাল (২৫ নভেম্বর) শুক্রবার ঢাকায় আসছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং ঝড় ক্রিস গেইল। চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএলের চলতি আসরের তৃতীয় ও শেষ পর্ব থেকে মাঠে নামবেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার রাতের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন গেইল।
বিপিএলে গেইলের বিগত আসরগুলোর পারফরম্যান্স দেখে শিরোপার বড় স্বপ্ন দেখতে পারেন ভাইকিংস সমর্থকরা। গত তিন আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বার্নাস ও বরিশাল বুলসের হয়ে ১০ ম্যাচ খেলে ৭৭.২৮ গড়ে ১৮৬.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৫৪১ রান। তিনটি শতকের পাশাপাশি এক অর্ধশতকও আছে তার।
বিপিএলের এবারের আসরে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে টেবিলে চিটাগং ভাইকিংসের অবস্থান চতুর্থ।
আগামীকাল বিকেল চারটায় ক্রিস গেইল ঢাকায় নামবেন।










