জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘মুল্লুক’ নাটক মঞ্চায়িত হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।
চা বাগানের শ্রমিকদের বঞ্চনা ও দাসত্বের কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে নাটকের মূল গল্প। মানবিক মূল্যবোধের অভাবে একদল মানুষ কীভাবে আরেক দল মানুষের ওপর দমন-পীড়ন চালায়, তা উঠে এসেছে এই নাটকে।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রবিউল ইসলাম, শশাংক শাহা, রুনা কাঞ্চন, সোহেল মণ্ডল, শারমীন আক্তার, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সোহেল রানা, নায়ীমী নাফসীন, হাফিজা আক্তার ঝুমা, ইন্দ্রানী ঘটক, মেবিন হাসান, শামীম শেখ, আকাশ সরকার, তানবীর লিমন ও শান স্বপন প্রমুখ।
শুক্রবার ‘মুল্লুক’ এর ১৭তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্দেশক বাকার বকুল।








