আগামী ২৭ মে শুক্রবার সন্ধ্যায় দি ওয়েস্টিনে বসতে যাচ্ছে সঙ্গীতের বড় আয়োজন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১১তম আসর।
এতে প্রথমবারের মতো শীর্ষ সহযোগী হিসেবে আয়োজনে অংশ নিচ্ছে মোবাইল ফোন প্রতিষ্ঠান সিম্ফনী। এবার আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ।
তিন মাস আগেই শুরু হয়েছিল ১১তম আসরের প্রস্তুতি। জমা পড়েছিল ২০১৪-১৫ সালে প্রকাশিত এ্যালবামের প্রায় ২২ হাজার গান। সেখান থেকেই বিচারকদের চুলচেড়া বিশ্লেষণে নির্ধারণ করা হয় মনোনয়ন। এর মধ্যে ১৪টি সমালোচক পুরস্কার ক্যাটাগরিসহ ৪টি পপুলার চয়েস ক্যাটাগরিতে দেয়া হবে এবারের সিম্ফনী-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড।
বরাবরের মতো এবারো ১১তম আসরে থাকছে নতুন চমক। আসছে ২৭ মে শুক্রবার রাজধানীর দি ওয়েস্টিনে সন্ধ্যা ৭:৩০ মিনিটে বসবে ১১তম সিম্ফনী-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৬।








