চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুকরের মাংস-চর্বি দিয়ে সয়াবিন তেল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর ধামরাইয়ে একটি ভোজ্যতেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১১ কোটি টাকা মূল্যের প্রায় ২ হাজার টন নিষিদ্ধ শুকরের মাংস, হাড়, চর্বি জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানাটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করে সিলগালা করা হয়।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাথুলি এলাকায় ভোজ্যতেল ও বিভিন্ন খাবার তৈরির কারখানা কেবিসি এগ্রো লিমিটেডে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান: কেবিসি এগ্রো (প্রাঃ) লিমিটেড হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠানটি সয়াবিন তেল তৈরি করার জন্যে গত বছরের সেপ্টেম্বর মাসে হংকং থেকে বাংলাদেশে নিষিদ্ধ শুকরের চর্বি আমদানি করে। এছাড়াও একই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্যও তৈরি করে বাজারজাত করে আসছিল তারা। খবর পেয়ে আমরা অভিযানে আসি এবং অভিযোগের সত্যতা খুঁজে পাই।

পরে কেবিসির মহাব্যবস্থাপক তাপস দেবনাথ ও পরিচালক জাহিদুর রহমানের কাছ থেকে ২ লাখ ৯৮ হাজার ২শত ৬০ মেট্রিক টন শুকরের চর্বি, মাংস ও হাড় আমদানির চালান ফরম জব্দ করা হয়। কিন্তু সেখান থেকে আমরা জব্দ করতে পেরেছি মাত্র ২ হাজার টন। ধারণা করা হচ্ছে বাকিগুলো তারা ব্যবহার করেছে ও বিভিন্ন স্থানে সরবরাহ করেছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোঃ আলমগির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শুকরের মাংসসয়াবিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT