চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুকনো মৌসুমেও কুড়িগ্রামে দুধ কুমার নদীর ভাঙ্গন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

শুকনো মৌসুমে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি কমে গেলেও অব্যাহত রয়েছে ভাঙ্গন। ভাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে ঘর-বাড়ি, ফসলি জমি ও স্থাপনা। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নীচে ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে ভাঙন কবলিত মানুষ।

এলাকা ঘুরে দেখা গেছে, দুধকুমার নদীতে এখন তেমন কোন পানি প্রবাহ নেই। তারপরও প্রতিদিনই ভাঙ্গছে নদীর দুপাড়ের গ্রাম। অব্যাহত ভাঙ্গনে সর্বস্ব হারাচ্ছে নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের ১০ টি গ্রামের বাসিন্দারা। নদী গর্ভে বিলিন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন স্থাপনা ও কয়েক হাজার বিঘা আবাদী জমি।

ভাঙ্গন রোধ করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে কয়েক দফা যোগযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। ভাঙ্গন কবলিত মানুষরা বলেন, সহায় সম্পতি যা ছিলো তা সবই নদী গর্ভে বিলীন হয়ে গেছে এখন বাচ্চা-কাচ্চাদের নিয়ে কোথায় আশ্রয় নিবো?

ফসলী জমি ও বসতভিটার সাথে উঁচু বাঁধগুলোও ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়ায় শেষ আশ্রয়টুকুও আর থাকছে না তাদের। ভাঙ্গন কবলিত মানুষরা আরো বলেন, এখনই এই জায়গায় যে নদী ভাঙ্গন শুরু হয়েছে এই অবস্থা থাকলে ভরা মৌসুমে কয়েক হাজার মানুষ নদী ভাঙ্গনের শিকার হবে।

১৯৯৮ সালে কুড়িগ্রাম ও লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আলাদা হয়ে গেলেও দুধকুমার নদীটি লালমনিরহাটের আওতায় রয়ে গেছে এখনো। সে কারণে কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস থাকলেও তাতে তালা ঝুলছে। লালমনিরহাটের পাউবো নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ইতিমধ্যেই এলাকা ভাগ করে কাজ শুরু করেছি। ওই এলাকার নদীটির ভাঙ্গন রোধের জন্য দুই কোটি ৭১ লাখ টাকা চেয়ে বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে।

বছরের পর বছর নদী ভাঙ্গনের শিকার এ মানুষগুলোর এখন একটাই দাবি বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদী ভাঙ্গন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT