চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ করদাতা হলেন ফরিদুর রেজা সাগর ও মুকিত মজুমদার বাবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড- চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সাংবাদিক ক্যাটাগরিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে একই প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন।

বুধবার রাতে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও সাংবাদিক ক্যাটাগরিতে শীর্ষ পাঁচ করদাতার তালিকায় রয়েছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

এনবিআর প্রতিবছর বিভিন্ন শ্রেণিতে সেরা করদাতাদের সম্মাননা হিসেবে ট্যাক্স কার্ড দেয়। এবছর সারাদেশে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতার সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড।

শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর প্রায় তিন দশক-এরও বেশী সময় ধরে অনন্য উজ্জ্বলতায় সাহিত্য ও মিডিয়া জগতে অবদান রেখে চলেছেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন।

ফরিদুর রেজা সাগর তার কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন ২০১৬ সালে। এছাড়া শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। তার প্রযোজিত চলচ্চিত্রগুলো শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনা ক্যাটাগরিতে ৮ বার পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরিতে এযাবৎ ২০০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

Reneta

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু ইমপ্রেস গ্রুপের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। ব্যবসায়িক পরিচয় ছাপিয়ে দেশ-বিদেশে তিনি প্রকৃতিবন্ধু নামে পরিচিত। জন্মভূমির প্রতি আজন্ম ঋণই তাকে করে তুলেছে প্রকৃতির প্রতি দায়বদ্ধ। নতুন প্রজন্মের কাছে তিনি দূষণমুক্ত সুস্থ-সুন্দর প্রাণ-প্রাচুর্যে ভরা বাংলাদেশ উপহার দেয়ার প্রত্যয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এবং তাঁর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন তিনবার জাতীয় পদকে ভূষিত। এর মধ্যে দু’বার পরিবেশ সংরক্ষণে এবং একবার বন্যপ্রাণি সংরক্ষণে বঙ্গবন্ধু পদক। এছাড়াও তিনি এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড এবং ফোবানা ইউএসএ-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা ও অভিযোজন সম্পর্কিত গণসচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে চ্যানেল আইতে তিনি করছেন ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। ইতোমধ্যেই দর্শকনন্দিত অনুষ্ঠানটির ৩৪৫টি পর্ব প্রচার হয়েছে।

মুকিত মজুমদার বাবু নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। সম্পাদনা করছেন ‘প্রকৃতি ও জীবন’ শিরোনামে জাতীয় দৈনিকে রঙিন একটি পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা। প্রতিবছর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রকৃতিবিষয়ক গ্রন্থ।

এছাড়াও তিনি বন্যপ্রাণী অবমুক্তকরণ, প্রতিবছর বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ, দেশি প্রজাতির বৃক্ষরোপণ, গোলটেবিল বৈঠক, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মশালা, জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় গাছের পরিচিতি ফলক সংযুক্তিকরণ, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড ও মাঠ পর্যায়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া, পরিবেশ সচেতনতামূলক স্কুল প্রোগ্রাম, প্রকৃতিপল্লী প্রতিষ্ঠা, প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদুর রেজা সাগরমুকিত মজুমদার বাবুশীর্ষ করদাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT