জঙ্গি সংগঠন আইএস’র শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদীর গাড়িবহরে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকী বিমানবাহিনী।
রোববার সিরিয়া সীমান্তে ওই হামলা চালানো হয়। হামলায় বাগদাদীর ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। বাগদাদী কারবালা থেকে আইএস নেতাদের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। এ হামলায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি আইএস।
এর আগে গত মে মাসে বিমান হামলায় বাগদাদী আহত হয়েছিলেন বলে দাবি করেছিল ইরাকি বাহিনী।






