ছবিঘর

শীতে কাঁপছে উত্তরের জনপদ

শীতে কাঁপছে উত্তরের জনপদ

হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা দিনাজপুরসহ উত্তরাঞ্চলের। শৈত্য প্রবাহ আর বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বয়স্ক ও শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে শীতজনিত রোগ। নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের আলু ক্ষেত ও বোরো ধানের বীজতলাসহ বিভিন্ন শীতকালীন শাকসবজি।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন,আজ বৃধবার দিনাজপুরে সর্বনিন্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রয়েছে ৯৮ শতাংশ।
বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিন্ম তাপমাত্রা আজ ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার কারণে সড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এর পরও বাড়ছে সড়ক দূর্ঘটনা।

 

অন্যদিকে বয়স্ক ও শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে শীতজনিত বিভিন্ন রোগ। হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ।
নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের আলু ক্ষেত ও বোরো ধানের বীজতলা। শীত নিবারণে স্থানীয় ফুটপাথের গরম কাপড়ের দোকানগুলোতে উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।

 

বিষয়:উত্তরাঞ্চলদিনাজপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…