চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের দিনে গরম পিঠা (ভিডিওসহ)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

আস্তে আস্তে বাড়ছে শীতের প্রকোপ। অনেকেই ভাবছেন; এই সময়ে এমন কিছু একটা বানাতে, যাতে সবার মনেই উষ্ণতা ছুঁয়ে যায়। আসলে গরম গরম শীতের পিঠা সবার কাছেই প্রিয়। তাই অনেক ঘরেই চলছে এখন পিঠার উৎসব। তবে মজাদার শীতের পিঠার স্বাদ নিজে নিতে বা অন্যকে দিতে জানতে হবে পিঠা তৈরীর রেসিপি। চলুন জেনে নেই কয়েকটি মজাদার পিঠার রেসিপি।

ভাপে পুলি-
পুর তৈরীর উপকরণ: নারকেল কোরানো ২ কাপ, তিল আধা কাপ, খেজুরের গুড় ১ কাপ, এলাচের গুঁড়া সামান্য।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে চুলায় দিয়ে নাড়তে হবে এবং চটচটে হয়ে এলে নামিয়ে রাখতে হবে।
পিঠা তৈরীর উপকরণ: আতপ চালের গুড়া ২ কাপ, ময়দা ১কাপ লবণ আধা চা-চামচ, পানি ২কাপ, তেল এক টেবিল চামচ।
প্রণালি: পানি তেল ও লবণ চুলায় দিন। ফুটে উঠলে চালের গুড়া ও ময়দা দিয়ে খামির করে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার খামিরের ছোট ছোট টুকরা করে তা রুটির মত বেলে তার মধ্যে পুর দিয়ে দিন।

এবার তা অর্ধচন্দ্রাকারে কেটে পিঠার মুখ বন্ধ করে করে নিয়ে স্টিমার বা হাঁড়ির মুখে ঝাঁজরি দিয়ে পিঠা ভাব দিয়ে নিন। পিঠা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

নকশি পিঠা-
উপকরণ: আতপ চালের গুড়া ২ কাপ, ময়দা আধা কাপ, গুড় বা চিনি ২ কাপ, পানি ১ কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচি ২টি, লবণ সামান্য।
প্রণালি: প্রথমে গুড় বা চিনি, পানি, এলাচি, দারুচিনি চুলায় দিয়ে সিরা তৈরী করে নিন। চালের গুড়া টেলে নিয়ে তাতে পানি ও সামান্য লবণ দিয়ে চুলায় খামির তৈরী করে নিন। খামির হয়ে গেলে তা ঢেকে রাখুন এবং ঠান্ডা হলে ভালো করে মথে আধা ইঞ্চি পুরু করে রুটি বেলে নিন।

এরপর পছন্দমত আকারে কেটে খেজুর কাঁটা বা খেজুর কাঁটার মত সরু কোন কাঠি দিয়ে নকশা করে নিয়ে ডুবোতেলে ভেজে নিন। ভাজা পিঠা সিরায় দিয়ে কিছুক্ষণ রাখুন এবং সিরা থেকে উঠিয়ে পরিবেশন করুন।

গুড়ের পাটিসাপটা-
উপকরণ: ময়দা দেড় কাপ, চালের গুড়া আধা কাপ, ডিম ১টি, চিনি আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পানি ১কাপ, দুধ ১কাপ, লবণ সামান্য।
প্রণালি: ডিম ফেটিয়ে তাতে দুধ, চিনি, পানি, লবণ মিশিয়ে আরো একটু ফেটিয়ে নিন। এরপর বাকি উপকরণগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার ফ্রাইপ্যান গরম করে তাতে সামান্য তেল মেখে ওই মিশ্রন সিকি কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জ্বালে পিঠা বানিয়ে নিন। এরপর পাটির মত করে বটে পিঠা উঠুয়ে গরম গরম পরুবেশন করুন। ইচ্ছা করলে পিঠার মধ্যে পুর ভরে নিতে পারেন।
পুর তৈরীর প্রণালি: ১ লিটার দুধ ও ১কাপ চিনি জ্বাল দিয়ে ঘন করে তাতে ১কাপ গুড়া দুধ ও এলাচের গুড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালুয়ার মত করে নামিয়ে নিন। এই পুর পিঠায় ভরে পিঠা ভাঁজ করে পরিবেশন করুন।

Reneta

ভাপে পুলি পিঠা তৈরির রেসিপি:


 নকশি পিঠা তৈরির রেসিপি:


পাটিসাপটা তৈরির রেসিপি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শীতের পিঠা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT