চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শীঘ্রই খুলনা-কলকাতা রেল যোগাযোগ চালু হবে’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:২১ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরো একধাপ বাড়াতে খুলনা-কলকাতা পথে যাত্রীবাহী রেল যোগাযোগ চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আগামী বছরের শুরুতেই এটা কার্যকর হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বেনাপোল-পেট্রাপোল ব্যবসায়ীদের জন্য একটি উপযুক্ত পয়েন্ট। বেনাপোল বন্দর দিয়ে উভয় দেশের ট্রেডকে ফেসিলিটেড করতে উভয় দেশ একসঙ্গে কাজ করছে। বাংলাদেশি ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীদের পাঁচ বছরের ভিসা প্রদান করা হবে শিগগিরই।

তিনি আরো বলেন, যশোরে একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের চিন্তা ভাবনা করা হচ্ছে। বর্তমানে খুলনা থেকে ভিসা দেয়া হচ্ছে। গত ঈদের আগে একযোগে ৬০ হাজার বাংলাদেশিকে ভিসা দেয়া হয়েছে।

সভায় দুই দেশের বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ শামছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুজ্জামান, খায়রুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন মিলন, জামাল হোসেন, কাস্টমস সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। সভায় ভারতীয় হাই কমিশনারের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন অ্যাসোসিয়েশন, কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ।

পরে হাইকমিশনার বেনাপোল রেলওয়ে স্টেশন, কাস্টমস চেকপোস্ট, ইমিগ্রেশন ও আইসিপি চেকপোস্ট পরিদর্শন করেন। চেকপোস্ট পরিদর্শন শেষে ভারতীয় হাইকমিশনার বেনাপোলের ওপারে ভারতীয় বাংলাদেশ-ভারত বন্দরের লিংক রোড পরিদর্শন করে ইন্টিগ্রেটেড চেকপোস্টে বন্দর ও কাস্টমস স্টেশনে যান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতীয় কাস্টমসের সহকারী কমিশনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফসানা’র ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পরবর্তী

‘শীঘ্রই খুলনা-কলকাতা রেল যোগাযোগ চালু হবে’

পরবর্তী

প্রেক্ষাগৃহে হাউজফুল ‘অজ্ঞাতনামা’

প্রেক্ষাগৃহে হাউজফুল ‘অজ্ঞাতনামা’

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT