অভিভাবকরা নানা বিষয়ে প্রায়ই তাদের সন্তানদের কড়া কথা বলে বকা দিয়ে শাসন করেন। ছেলে-মেয়েরা সেগুলো শুনতে শুনতে অভ্যস্থ হয়ে যায় ঠিকই। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, সেই সাধারণ সাধারণ বকাগুলো ভবিষ্যতে তাদের জীবনে ভালো কিছু করার পরিবর্তে ক্ষতিকর প্রভাবই বেশী ফেলে।
গবেষণায় দেখা গেছে, ছেলে-মেয়েদের বয়সন্ধিকালে নিজেকে যাচাই করতে শেখে, তখন তারা নিজেদের সর্ম্পকে নানা কটুক্তি ও নেতিবাচক সম্বোধনকে বিশেষভাবে বিবেচনা করে থাকে।
কটুক্তি শুনতে শুনতে তাদের মন-মানসিকতায় সেগুলো গেঁথে যায়। সন্তানদের মানসিকতাই এমন হয়ে যায় যে, তারা ভালো না, ভালো কিছু করতে পারবেনা। আত্নবিশ্বাস হারানো থেকে শুরু করে নানা নেতিবাচক প্রভাব পড়ে তাদের ওপরে।
তাই সন্তানরা কোনো সমস্যা তৈরি বা দুষ্টুমি করলে ,অভিভাবকদের উচিৎ বিষয়টির ভালো-মন্দ দিকগুলো খোলামেলাভাবে আলোচনা করা, সহজ করে বুঝিয়ে বলা।
গবেষণায় আরো বলা হয়েছে, যেসব বাবা-মারা বাইরে যাওয়ার সময় ছোট সন্তানদের বলে, ‘আমাদের আসা পর্যন্ত অপেক্ষ করবে’, সেসব সন্তাদের মধ্যে দুশ্চিন্তা করার প্রবণতা বেশি দেখো গেছে।
গবেষণায় আরো দেখা গেছে, ছেলে-মেয়েদের শাসন করার পরিবর্তে তাদেরকে ইতিবাচক কথা বললে তার প্রভাবও ইতিবাচক হয়। হয় যেমন- সব খাবার খেলে মা অনেক খুশি হবে, স্কুলের বাড়িকাজ শেষ করলে মা তোমাকে ঘুরতে নিয়ে যাবো, পরীক্ষায় ভালো করলে তোমার জন্য সারপ্রাইজ আছে, তাহলে সন্তানরা ভবিষ্যতে ভালো কিছু করে। নিজেকে ভালো কিছুর সঙ্গে তুলনা করে, পরিশ্রম করতে শেখে।







