চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু তানহা চিৎকার দিলে গলা টিপে হত্যা করে শিপন

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:৩৮ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
অপরাধ
A A

ধর্ষণের সময় চার বছরের শিশুটি চিৎকার দিলে তাকে গলা টিপে হত্যা করে শিপন। এরপর ঘাতক শিশুটির মরদেহ ওই বাড়ির বাথরুমে ফেলে রেখে দেয়।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

এর আগে, গত রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় বাড্ডার আদর্শনগরী এলাকার ৩৬০ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অভিযান চালিয়ে শিপন (৩৫) নামের এক আসামীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় আসামীর ঘর থেকে শিশুটিকে ধর্ষণের আলামত হিসেবে রক্ত মাখা একটি তোয়ালে, আসামীর কাপড় উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন বলেন, রোববার বিকাল ৫ টার দিকে শিশু তানহা যখন আসামী শিপনের ঘরের সামনে দিয়ে পাশের বাসায় তার আন্টির (জায়দা আক্তার কলি) বাসায় যাচ্ছিল, ঠিক তখন শিশুটিকে টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে যায় শিপন। পরে শিপন শিশুটিকে নির্মমভাবে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে শিপন তার গলা চেপে ধরে হত্যা করে। এরপর মরদেহ ওই বাসার টয়লেটে ফেলে দেয়।

এরপর দ্রুত শিপন তার ঘরের রক্তাক্ত বিছানার চাদর, গায়ের গেঞ্জি ও লুঙ্গি বালতিতে ভিজিয়ে রাখে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, খোঁজ নিয়ে জানতে পারি আসামী শিপন একটি ডাকাতি মামলার আসামী ছিল। এই মামলায় সে পাঁচ বছর জেলও খেটেছে। গত একবছর আগে সে কারাগার থেকে ছাড়া পেয়ে দিন মজুরের কাজ শুরু করে। তার স্ত্রী একজন গার্মেন্ট কর্মী।

Reneta

বাড্ডা আদর্শনগরের মিনহাজ সাহেবের বাসাতে ভাড়া থাকত শিশু তানহার পরিবার।
আসামী শিপনকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হযেছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT