চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ৪ জনের ১০ বছর জেল

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১২:৪১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ে চারজনের ১০ বছর জেল, দুইজনকে খালাস দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার দণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেকের দায়িত্বে চরম অবহেলার কারণে পাইপে পড়ে জিহাদের মৃত্যু হয়েছে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে।

রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আকতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ মামলার আসামিরা হলেন— রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

হাত দিয়ে মুখ ঢাকছেন আসামী

তবে এদের মধ্যে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলামকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটার বলেন, ‘এই রায়ে দৃষ্টান্ত স্থাপিত হলো, যত বড় কর্তাই হোক না কেন, দায়িত্বে অবহেলা করলে কেউই আইনের উর্ধ্বে ন।’

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পাইপের মধ্যে পড়ে ৪ বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলায় রোববার সোয়া বারোটা থেকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আকতারুজ্জামান এ রায় পড়া শুরু করেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু জিহাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

মে ৬, ২০২৬

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে

মে ৬, ২০২৬

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT