‘এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৫’ এর জন্য বই আহ্বান করেছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। ২০১৫ খ্রিস্টাব্দে প্রকাশিত শিশুকিশোর উপযোগী প্রথম সংস্করণের মৌলিক বইয়ের জন্য পুরস্কার দেওয়া হবে।
মুক্তিযুদ্ধ, কবিতা/ছড়া, গল্প-উপন্যাস ও সাধারণ গদ্যর জন্য এই পুরস্কার প্রদান করা হবে। থাকবে প্রচ্ছদ ও অলংকরণের জন্যও পুরস্কার। প্রতিটি পুরস্কারের আর্থিক মান ১৫ হাজার টাকা। থাকবে ক্রেস্ট ও সনদ।
পুরস্কারটির জন্য ৫ অক্টোবর ২০১৬ এর মধ্যে ৪ কপি বই ও লেখক/শিল্পীর জীবনবৃত্তান্ত পাঠাতে হবে উল্লেখিত ঠিকানায়। ঠিকানাটি হলো:
মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি,
এম নুরুল কাদের ফাউন্ডেশন,
৩৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ৭ম তলা,
বনানী, ঢাকা।










