চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর কাশি-জ্বর হলেই কি কফ সিরাপ খাওয়াতে হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা মায়ের উচিত সন্তানকে যতটা সম্ভব কম কফ সিরাপ দেওয়া। তার বদলে বরং তাদের পুরনো মধু আর লেবুর রস খেতে দেওয়াই ভালো বলে মন্তব্য করেছেন এক বিশেষজ্ঞ ডাক্তার।

লন্ডনের সাউথঅ্যাম্পটন চিলড্রেন হসপিটালের সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ড. অলিভার বেভিংটন সতর্কবার্তা দিয়েছেন যে, যদি এই ওষুধ বেশি মাত্রায় গ্রহণ করা হয় তাহলে সেটা থেকে বিষক্রিয়া হতে পারে।

গবেষণার শেষের লাইনে তিনি বলেছেন: এসব কফ সিরাপের ব্যবহারের কারণে যেসব উপকার হয় বলে এর আগে বলা হয়েছে, তার খুব কম কাজ এগুলো করে বরং এর থেকে বেশি ক্ষতি করে। বেশ কিছু কফ সিরাপে প্যারাসিটামল থাকে, ফলে খুব সহজেই বেশি পরিমাণে ওষুধ খাওয়া হয়ে যায়।

Banglabid

বেশি বেশি কফ সিরাপ খাওয়ায় ৬ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। হিপোক্রেটিক পোস্ট মেডিকেল ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত একটি লেখায় ড. বেভিংটন জানিয়েছেন: এখন কাশি, ঠাণ্ডা আর জ্বর নিয়ে অনেক অনেক শিশুকে দেখে ব্যস্ত সময় পার করছি আমরা। এসব কাশি ও ঠাণ্ডার বেশিরভাগই হচ্ছে ভাইরাল ইনফেকশনের কারণে। এসব সমস্যা কোন অ্যান্টিবায়োটিক ছাড়াই বিশ্রাম, তরল খাবার আর খুব বেশি হলে প্যারাসিটামল খেলেই সেরে যায়। তারপরও কিছু বাবা মা দুশ্চিন্তায় পড়ে শিশুর জন্য কফ সিরাপ নিয়ে নেন।কফ সিরাপ

তিনি বলেন: ইনফেকশন চলে যাওয়ার কয়েক সপ্তাহ পরও কাশির সমস্যা যেতে যেতে পারে। কিন্তু বাবা-মা মনে করেন এতে সন্তানের কোন না কোনভাবে ক্ষতি হচ্ছে। তাই তারা সন্তানের জন্য কফ সিরাপ কিনে নিতেই বেশি স্বচ্ছন্দ। যদিও কফ সিরাপের ব্যবহার বিষয়ে পরস্পর বিরোধী পরামর্শ পাওয়া যায়। তাতে আরো বিভ্রান্ত হয়ে পড়েন তারা।

কফ সিরাপ ও ঠাণ্ডা ওষুধগুলোতে বেশ কিছু উপাদান যেমন নাক খুলে দেওয়ার মতো উপাদান, অ্যান্টিহিস্টামিন ইত্যাদি থাকে। আর এর সবগুলোই বেশি পরিমাণে খেলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৬ বছরের কমবয়সী শিশুদের জন্য। এসবের কারণে তাদের এলার্জির সমস্যা বা অজানা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

Reneta

সমস্যা থেকে বাঁচতে বাবা-মাকে আবার সেই পুরনো যুগে ব্যবহৃত লেবু-মধুর উপর নির্ভর করারই পরামর্শ দেন এই ডাক্তার। সঙ্গে প্রচুর বিশ্রাম, তরল খাবার ও পরামর্শমতো প্যারাসিটামল। তবে কয়েক সপ্তাহ সমস্যা থেকে গেলে বা অন্য কোনো দুশ্চিন্তা করার মতো লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিথ্যাচার ও স্টান্টবাজি ছাড়া বিএনপির কোনো পুঁজি নেই: কাদের

পরবর্তী

ক্রুসকে নাও, দিবালাকে দাও

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রুসকে নাও, দিবালাকে দাও

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটির মেয়র পদ শূন্য ঘোষণা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT