চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চায় চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A
শিক্ষার্থীরা ক্লাসে হোমওয়ার্ক করছে, শিক্ষার পরিবেশ সুন্দর ও শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ওপর হোমওয়ার্কের অতিরিক্ত চাপ কমাতে এবং স্কুল শেষে কোচিং বন্ধের নির্দেশনা দিয়ে নতুন আইন পাস করেছে চীন। 

শিশুরা যাতে বিশ্রাম ও ব্যায়ামের জন্য যথেষ্ট সময় পায় এবং অনলাইনে বেশী সময় না কাটায় সেটা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

গত আগস্টে ৬ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য লিখিত পরীক্ষা বাতিল করেছে চীন। তার আগে বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, অতিরিক্ত পড়ার চাপ ছোট শিশুদের মানসিক ও শারীরিক ক্ষতি করছে ।

ইন্টারনেটে শিশুদের আসক্তি কমাতে গত বছর চীন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন শিক্ষা আইন পাস করা হয় গত শনিবার।

ওই আইনে আর কী কী বলা আছে- সেটা বিস্তারিতভাবে এখনো প্রকাশ করা হয়নি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, নতুন আইনে শিশুদের বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক অভ্যাসগুলো বিকাশের উপর জোর দেয়া হয়েছে।

আইনটি বাস্তাবায়নের দায়িত্বে থাকবে স্থানীয় সরকার। পাঠ্যসূচীর বাইরের কর্মকাণ্ডে শিশুদের জড়িত করতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করবে চীনের স্থানীয় সরকার।

নতুন শিক্ষা আইনে প্রকাশের পর সামাজিক মাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এক পক্ষ এই আইনের প্রশংসা করলেও আরেক দল বলছে, এই আইন প্রয়োগে স্থানীয় সরকারের কর্মকর্তা এবং অভিভাবকরা হয়তো ততোটা সক্ষম নয়।

একজন অভিভাবক গণমাধ্যমকে বলেছেন, তিনি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কর্মস্থলে কাজ করেন। তার প্রশ্ন, রাতে ঘরে ফিরে বাচ্চার লেখাপড়া নিয়ে বসা সম্ভব কি?

এরকম দীর্ঘ কর্মঘণ্টার নাগরিকের কাছে সন্তান জন্ম দেয়ার বিষয়টি সরকার আশা করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

চীনে শিশু জন্মের হার আশঙ্কাজনকভাবে কমে যাবার পর অভিভাবকদের উপর থেকে শিশু লালন-পালনের আর্থিক বোঝা কমানোর জন্য নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষায় বৈষম্যও চীনে বড় একটি সমস্যা। সেরা স্কুলে সন্তানকে লেখাপড়া করাতে সামর্থ্যবান মা-বাবারা প্রচুর অর্থ খরচ করেন। যে কারণে অল্প আয়ের মা-বাবারা চাপে পড়ে যান।

ট্যাগ: চীনশিক্ষা আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুহিবুল্লাহ হত্যা: আরও চারজন গ্রেপ্তার

পরবর্তী

সাম্প্রদায়িকতার বিপক্ষে আশার আলো

পরবর্তী
বৃহৎ জনসমাগম সহিংসতা বিরোধী কনসার্টে, আলো ও মঞ্চের আলোতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িকতার বিপক্ষে আশার আলো

নৌবাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, বাংলাদেশ নৌবাহিনী ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে রাষ্ট্রীয় সফরে নৌপ্রধান 

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT