শিশুদের সঙ্গে দুষ্টুমি করতে কার না ভালো লাগে। সেই কাতারে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। শিশুদের সঙ্গে দুষ্টুমি করা যেনো নিয়মিত কাজের মতো রুটিন করে নিয়েছেন হোয়াইট হাউজের এ বাসিন্দা।
হোয়াইট হাউজে মিষ্টি এক শিশুর সঙ্গে দুষ্টুমি করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনই এক ছবি হোয়াইট হাউজের ফেসবুক পেজ হতে শেয়ার করা হয়েছে। ছবিতে ওবামাকে বাচ্চাটির মেঝেতে বসে দুষ্টু ভঙ্গিতে দেখা গেছে।
ছবিটি দেখে ওবামার এক ভক্ত মন্তব্য করেছেন, শিশুদের প্রতি প্রেসিডেন্টের ভালোবাসা দেখে সত্যিই ভাল লাগছে। আরেকজন বলছেন, মার্কিন প্রেসিডেন্ট মহান নেতা। কেউ কেউ আবার অপূর্ব ছবি, সত্যিই শিশুটির সঙ্গে ওবামাকে অনেক সুন্দর লাগছে বলে মন্তব্য করেছেন।
এর আগেও বারাক ওবামা বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছেন। মেতে উঠেছেন দুষ্টুমিতে। সেরকমই কয়েকটি ছবি-
শিশুকে কোলে নিয়েছেন, শিশুটি বিরক্ত হলেও তিনি দিব্যি মজা পাচ্ছেন।
মাঠে বসে এক শিশুর সঙ্গে ফুল নিয়ে খেলছেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজে হাজারো অতিথির ভিড়ে বাচ্চার সঙ্গে দুষ্টুমি করতে ভোলেননি প্রেসিডেন্ট।
নিজের দুই মেয়ে মালিয়া ও শাশাকেও দারুণ ভালোবাসেন বারাকা ওবামা







