চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের মধ্যে বেড়েছে হেপাটাইটিস সংক্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

ইউরোপের চারটি দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে অনাকাঙ্খিতভাবে বেড়েছে হেপাটাইটিস সংক্রমণ।

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হেপাটাইটিস বা লিভার প্রদাহের সংক্রমণ বেড়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা এসব অনাকাঙ্খিত ঘটনা গুরুত্বের সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।

গত সপ্তাহে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিলো, তারা শিশুদের মধ্যে স্বাভাবিকের চেয়েও বেশি সংক্রমণের ঘটনা শনাক্ত করেছে। তবে এই সংক্রমণের কারণ এখনও জানা যায়নি।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (ইসিডিসি) এই চারটি ইউরোপীয় দেশে মোট কতজন সংক্রমিত হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, আয়ারল্যান্ডে পাঁচজনেরও কম এবং স্পেনে তিনজন সংক্রমিত হয়েছে। আগামী দিনে আরও সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলেও জানায় সংস্থাটি।

Reneta

ইসিডিসি জানায়, ইউরোপীর এই দেশগুলোতে তারা শনাক্ত হওয়া সকল রোগীদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আলাবামার জনস্বাস্থ্য বিভাগ জানায়, সেখানে এক থেকে ছয় বছর বয়সী শিশুদের মধ্যে নয়জনের দেশে এর সংক্রমণ পেয়েছে, যার মধ্যে দু’জনের লিভার প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে।

এ রোগে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য সেখানে এখন পর্যন্ত মোট ৭৪ জন শিশু সংক্রমিত হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি বলে সাধারণ ভাইরাসগুলো যা হেপাটাইটিস (হেপাটাইটিস এ থেকে ই) এর সংক্রামন ঘটায় তা যুক্তরাজ্যের সংক্রমিত শিশুদের দেহে শনাক্ত করা যায়নি।

তাই তদন্তকারী স্বাস্থ্য কর্মকর্তারা অন্যান্য সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন এবং তারা বিশ্বাস করেন সংক্রমণের কারণ হতে পারে সাধারণ অ্যাডেনোভাইরাস।

অ্যাডেনোভাইরাসগুলি ভাইরাসের একটি পরিবার যা সাধারণত সর্দি, বমি এবং ডায়রিয়ার মতো হালকা অসুস্থতা তৈরি করে।
তবে এর সাথে কোভিড-১৯ এর কোনো সম্পর্ক নেই বলেও জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন যুক্তরাষ্ট্রহেপাটাইটিস বি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT