চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের ব্যক্তিগত তথ্য বিষয়ে ইংল্যান্ডে আইনী চ্যালেঞ্জের মুখে টিকটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

জনপ্রিয় চাইনীজ ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। ইংল্যান্ডেও একই দাবি ও অভিযোগ নিয়ে আইনী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে টিকটক।

টিকটকের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি শিশু-কিশোরদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও তার ব্যবহার করছে। যুক্তরাজ্যে এবং ইউরোপের লাখ লাখ শিশুদের পক্ষে এই অভিযোগে আইনী চ্যালেঞ্জ জানিয়েছেন ইংল্যান্ডের শিশু বিষয়ক কমিশনার অ্যানি লংফিল্ড।

তার দাবি, যুক্তরাজ্য এবং ইউরোপের তথ্য সংরক্ষণ আইন লংঘন করেছে টিকটক।

বিবিসি জানায়, এর আগে বারো বছরের এক কিশোরী বেআইনিভাবে শিশুদের তথ্য প্রকাশের অভিযোগে মামলা দায়ের করে টিকটকের বিরুদ্ধে। আর সেই মামলায় পুরোপুরি সমর্থন জানান ইংল্যান্ডের অ্যানি লংফিল্ড।

ওই আইনজীবী বলেন, যদি তিনি এই চ্যালেঞ্জে সফল হন তাহলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক শিশুকে কয়েক হাজার পাউন্ড করে ক্ষতিপূরণ দিতে হবে টিকটকের।

অ্যানি লংফিল্ড আরও বলেন, বিজ্ঞাপনের মাধ্যমে আয় ও গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য টিকটক শিশুদের ব্যক্তিগত তথ্য, ছবি, ফোন নাম্বার, বায়োমেট্রিক তথ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ব্যবহার করে থাকে।

Reneta

এই মামলার মাধ্যমে ইংল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের টিকটক ব্যবহারের বিষয়টি আরও সুরক্ষিত হবে বলে বিশ্বাস করেন তিনি।

তবে এই মামলা ও আইনী চ্যালেঞ্জকে অযৌক্তিক দাবি করে তা মোকাবিলা করবে বলে জানায় টিকটক।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, ১৩ বছরের কম বয়সী কাউকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয় না টিকটকে। এই নীতিমালা কঠোরভাবে মেনে চলে তারা।

এর আগে বেআইনিভাবে শিশুদের তথ্য প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ২০১৯ সালে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলো টিকটক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটকযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT