চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
নিরাপদ ইন্টারনেট

অভিভাবকদের উদাসীনতার কারণেই শিশুরা অনলাইনে ক্ষতিকর কনটেন্টের দিকে ঝুঁকে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শিশুদের জন্য ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিয়ে বছরজুড়ে কর্মসূচি উদ্বোধন করে তারা বলেছেন, ইন্টারনেটের যথাযথ ব্যবহার সম্পর্কে শিশুদের সচেতন করতে আরও কার্যকর অনলাইন নীতিমালা প্রয়োজন।

ইউনিসেফের গবেষণায় দেখা গেছে, সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর একটা বড় অংশ ১৮ বছরের নিচে বা শিশু-কিশোর। প্রতিদিন ১ লাখ ৭৫ হাজারের বেশি শিশু প্রথমবারের মতো অনলাইন ব্যবহার করছে।

‘‘এতে ডিজিটাল জগতে প্রবেশের সুবিধা যেমন শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করছে, ঠিক তেমনি ক্ষতিকর কনটেন্টসহ বিভিন্নভাবে তথ্যের অপব্যবহারের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বিষয়গুলো চিহ্নিত করে শিশু-কিশোরদের সুরক্ষা করা জরুরি।’’

এ লক্ষ্যে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে যৌথভাবে এক বছরজুড়ে সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে ইউনিসেফ বাংলাদেশ ও ফেসবুক।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে সেমিনারে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিয়ে নানা দিক তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশ এবং ফেসবুকের প্রতিনিধিরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শিশুদের ডিজিটাল দুনিয়ার বিপদ থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

Reneta

কর্মসূচিতে ১শ টিরও বেশি স্কুলের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অংশ নেন।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ ইন্টারনেটশিশু
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT