চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের চোখে অঝোর কান্না, মাকে জামিন দিলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

নানীর করা মামলায় কারাগারে যেতে হয় আড়াই ও সাড়ে তিন বছরের ছোট্ট দুই শিশুর মা ও বাবাকে। এরপর থেকেই অবুঝ দুই শিশু চোখে ছিল অঝোর কান্না। গণমাধ্যমে প্রচারিত সে কান্না হাজার মানুষের মন ছুঁয়ে যায়। অত:পর নিম্ন আদালতে জামিন না পাওয়া দুই শিশুর মাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে ওই দুই শিশুকে নিয়ে প্রচারিত সংবাদ বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন। এরপর হাইকোর্ট শুনানি নিয়ে শিশু দুটির মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেয় এবং তার বাবার জামিনের বিষয়ে রুল জারি করেন। এছাড়া শিশুদের মায়ের জামিন আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট।

আদেশের পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশের পর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে যোগাযোগ করি। ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশে মাকে মুক্তি দিতে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু দুটির নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। সে মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশু দুটির বাবা-মা। এরপর থেকেই আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পা অঝোর কান্না শুরু হয়। এরপর গতকাল শিশু দুটিকে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন প্রতিবেশীরা। কিন্তু আদালত শিশুদের বাবা-মাকে জামিন দেননি। এবিষয়টি নিয়ে পরে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। সে সংবাদটি বুধবার হাইকোর্টের নজরে আনা হলে হাইকোর্ট শিশুদের মা’কে জামিন দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

৮৬ রানের লক্ষ্য দিয়েও গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গায়ানা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT