চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের কুসংস্কার ও ধর্মীয় উগ্রবাদ থেকে দূরে রাখতে হবে: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

শিশুদের কুসংস্কার ও ধর্মীয় উগ্রবাদ থেকে দূরে রাখতে অবিভাবকদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠানে শিশুদের কুসংস্কার ও ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘শিশুরা যাতে কুসংস্কার ও ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্ত থাকতে পারে তার জন্য তাদের শিক্ষা পাঠ্যক্রমের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।’

এছাড়া শিশুদের অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের ভেতরকার সম্ভাবনা বিকাশে সহায়তা করতে বিশিষ্টজন, পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Banglabid

সেইসাথে শিশুদের মধ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ, নৈতিকতা ও আন্তরিকতা সৃষ্টি এবং তাদের বেশি করে বই পড়া, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা ও সাহিত্য সম্পর্কে জানা এবং অন্য পাঠ্য বহির্ভূত কার্যক্রম বিষয়ে অনুপ্রাণিত করার উপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা জীবনের একেবারে শুরুতেই বিভিন্ন প্রতিযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি শিশুদের পড়াশোনা অথবা অন্য কোন বিষয়ে চাপ সৃষ্টি না করে বরং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে তাদের বিকশিত হওয়ার সুযোগ দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই অশুভ ও অসম প্রতিযোগিতা শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করে।’

শারীরিক প্রতিবন্ধী শিশুদের সমাজে অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘তাদের বোঝা মনে করা যাবে না এবং সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার তাদের সহায়তা করতে হবে। সকল পর্যায়ে তাদের মানসিক বিকাশের সুযোগ দিতে হবে।’

Reneta

প্রতিবন্ধীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের মূল্যবান মানব সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশ প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য সহায়ক।

রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, জাতির জনক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের অংশ হিসেবে জাতীয় শিশু আইন-১৯৭৪ প্রণয়ন করেছিলেন।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যন্ত ভালবাসতেন। তিনি তাদের নিয়ে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করেন।

বাংলাদেশ শিশু একাডেমি ক্রীড়া, সৃষ্টিশীল নৃত্য, সঙ্গীত, অভিনয়, হামদ, নাত, কবিতা পাঠ, কিরাত, ছড়া গান, গল্পবলা, চিত্রাঙ্কন ও নৃত্যসহ ২৮টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, এই মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, উপন্যাসিক সেলিনা হোসেন এবং পরিচালক আনজির লিটন বক্তৃতা করেন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমিন এমপি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু একাডেমিতে শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin3
পূর্ববর্তী

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

পরবর্তী

আগামীকাল চাঁদ দেখা গেলে পরশু পবিত্র মাহে রমজান

পরবর্তী

আগামীকাল চাঁদ দেখা গেলে পরশু পবিত্র মাহে রমজান

রোহিঙ্গা

রোহিঙ্গাদের জন্য আরো ৪৪ মিলিয়ন ডলার দেবে ইউএসএইড

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT