চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের কলকাকলীতে মুখর গণভবন প্রাঙ্গণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী ও অতিথিদের গণভবনে শিশু উপহার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পাঠ্যপুস্তক উৎসব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নতুন পাঠ্যপুস্তক নেওয়ার পর গণভবন প্রাঙ্গণে প্রাণ খুলে খেলাধুলা করেছে শিশুরা। এ সময় প্রধানমন্ত্রীও সেইসব শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান।

শনিবার পাঠ্যপুস্তক নিয়ে ২০ জন স্কুল শিশু প্রধানমন্ত্রীর কাছে গণভবন প্রাঙ্গণে খেলা করার অনুমতি চায়। তাদের আবদারে সায় দেন তিনি।

প্রধানমন্ত্রীর অনুমতি পেয়ে শিশুরা আনন্দে ফেটে পড়ে। তারা গণভবনের দক্ষিণ প্রাঙ্গনে খেলতে শুরু করে। তারা সেখানে থাকা দোলনা, মই ও স্লিপারসহ বিভিন্ন রাইডারে আরোহণ করে।

এর আগে শেখ হাসিনা প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল কারিগরি, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র-নৃ গোষ্টি ও দৃষ্টি প্রতিবন্ধী ২০ শিক্ষার্থীর হাতে পাঠ্য বই দিয়ে শিক্ষাবর্ষ -২০১৮-এর জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বই হস্তান্তরের পর প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে ছবি তোলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানও বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা।

Reneta

আগামী ১ জানুয়ারি সারাদেশে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল কারিগরি, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র-নৃ গোষ্টিও দৃষ্টি প্রতিবন্ধী চার কোটি ৩৭ লাখেরও বেশি শিক্ষার্থীর মাঝে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার পাঠ্যবই বিতরণের মাধ্যমে ১ জানুয়ারি এই উৎসব উদযাপন করা হবে।

নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ বছরের ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’-এর কেন্দ্রীয় কর্মসূচি নববর্ষের দিনে নগরীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে পৃথকভাবে উদ্বোধন করবেন।
বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করে।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT