চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুটিকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

মানবপাচারের মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কক্সবাজারের এক ‘শিশু’।

হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহরিুল হকের বেঞ্চ শিশুটিকে জামিন দেন। এসময় শিশুটির মা তার সঙ্গে ছিল।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জামান আকতার বুলবুল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

এবিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘একদম ছোট্ট একটা ছেলে। বয়স, সর্বোচ্চ ১২ বছর হবে। আদালত তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।’

আর জামিন আবেদনের পক্ষের আইনজীবী জামান আকতার বুলবুল বলেন, ‘ছেলেটির জন্ম ২০০৭ সালের ১০ আগস্ট। আর ২০১৪ সালের ২০ জুনে ও গত বছরের ২৭ জুনের দুটি ঘটনা উল্লেখ করে মামলা হয়েছে। অর্থাৎ প্রথম ঘটনার সময় শিশুটির বয়স ছিল সাত বছরের একটু বেশি। আর মামলা করা হয়েছে গত বছরের ২৯ নভেম্বর। তার মানে এখনও সে শিশু, তার বয়স ১২ বছরের মত। যদিও মামলায় শিশুটির বয়স দেখানো হয়েছে ২২ বছর।’

আইনজীবী আরো বলেন, ‘গত ১৪ অক্টোবর এ মামলায় রামু থানার পুলিশ শিশুটিকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। কিন্তু পুলিশ তাকে দেখার পর গ্রেপ্তার না করে ফিরে আসে। পুলিশের মনেও এই প্রশ্ন জেগেছে এইটুকুন বাচ্চা কিভাবে মানবপাচারের মত অপরাধের সাথে জড়িত! পরে গত বৃহস্পতিবার অন্যান্য আসামির সাথে হাইকোর্টে এসে জামিন আবেদন করে শিশুটি। আজ আদালত তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।’

Reneta

গত বছর ১৪ অক্টোবর রামুর হাজি পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম (৪১) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানবপাচার প্রতিরোধ আইনে একটি পিটিশন মামলা করেন। মামলায় রামুর চাকমারকুল এলাকার ওই শিশুসহ ৬ জনকে আসামি করা হয়। ২০১৪ সালের ২০ জুন ও ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বরের দুটি ঘটনার উল্লেখ করা হয় মামলায়। মামলার অভিযোগে বলা হয়েছে, বিনা খরচে, ভাল বেতনে মালয়েশিয়ায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০১৪ সালে ২১ জুন বাদি ও অন্যান্য ভিকটিমদের কক্সবাজারের লামুনীচর থেকে জাহাজে তুলে দেয়। কয়েকদিন পর থাইল্যাণ্ডের উপকূলীয় পাহাড়ের জঙ্গলের কাছে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। ওইখানে দালাল চক্রের লোকজন মারধর করে তাদের কাছ থেকে স্বজনদের মোবাইল নাম্বার নিয়ে মুক্তিপণ দাবি করে। মোবাইল ফোনে স্বজনদের কাছ থেকে এই আসামি (শিশু), মামলার প্রধান ও দ্বিতীয় আসামি ২ লাখ টাকা নেয়। পরবর্তীতে আসামিদের আরও ১ লাখ টাকা দেওয়ার পর মালেয়শিয়া পৌঁছান মামলার বাদী নুরুল ইসলাম। ২০১৭ সালের জুনে মালেয়শিয়া অভিযানকালে তিনি আটক হন। এক বছর জেল খাটার পর দেশে ফিরে এসে মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবপাচারহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT