চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুকে হত্যার পর পুকুরে ফেলে দেয়ার অভিযোগে মা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২১
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের পার্বতীপুরে পৌর শহরের গুলপাড়া মহল্লায় নিজের ৫ বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা রত্না বেগম (২৫) কে গ্রেপ্তার করেছে জিআর পুলিশ।

ওই নারী মানসিক ভারসাম্যহীন কিনা তা যাচাইয়ের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। একটু সুস্থ হলে তাকে জেল-হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পাঁচ বছর বয়সী নিজ শিশু কন্যা হাসিকে গলা টিপে হত্যার পর নিজেই কোলে করে পুকুরে ফেলে দেয় তার মা রত্মা। ফেলে দেয়ার পর রত্না জানান, আমার কন্যা হাসিকে গলা টিপে হত্যা করে পুকুরে ফেলেছি। আপনারা পুকুর থেকে লাশ উদ্ধার করুন।

শুক্রবার সাড়ে তিনটার দিকে গুলপাড়া মহল্লার নুর মোহম্মদ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টার সময় স্বজনরা পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

শিশুর বাবা হাসিনুর সরদার টুংকু বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর সরদার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে সুপারভাইজার পদে কর্মরত।

স্বজনরা জানান, রত্না বেগম যখন অনার্সের ছাত্রী তখন থেকেই মানসিক ভারসাম্যহীন। সে সময়-অসময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটিয়েছে পরিবারে।

Reneta

পরিবার সূত্রে জানা গেছে, রত্না মানসিক ভারসাম্যহীন হওয়ায় সন্তান নিয়ে বাবার বাড়ি পার্বতীপুরেই দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল।

শুক্রবার রাত ৮টায় পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল-মামুন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে শিশুটির মরদেহ উদ্ধার করে রত্নাকে গ্রেপ্তার করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশুকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT