চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুকে টিকা দিতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসুন: স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিশুদের নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেছেন স্বাস্থ্যবিধি মেনেই টিকাদান কার্যক্রম চলছে। সময়মতো শিশুর টিকা দিন, সুস্থতা নিশ্চিত করুন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচীর মাধ্যমে সরকারের দিক নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে কোভিড-১৯ মহামারি চলাকালীন সারাদেশে টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্প্রসারিত টীকাদান কর্মসূচী ইপিআই কর্ম কৌশল প্রণয়ন করেছে।’

‘বাংলাদেশে প্রতিটি বিভাগ, জেলা, সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মী তথা স্বাস্থ্য সহকারী, টিকাদান কর্মী, স্বাস্থকর্মীদের কে কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে টিকাদান কর্মসূচী পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ডা. নাসিমা বলেন, ‘ইতিমধ্যে কোভিড-১৯ মহামারির কারণে বাদ পড়া বা ঝরে পড়া শিশুদের চিহ্নিতকরণ ও তালিকা ভুক্তির মাধ্যমে তাদের টিকাদান নিশ্চিতকরণের কার্যক্রম চলমান রয়েছে।’

Reneta

‘কেন্দ্রে টিকা নিতে আসা সেবা গ্রহিতাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে টিকা কার্যক্রম পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ‘যে সমস্ত এলাকায় চলাচল সীমতি করা হয়েছে সে এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’

‘জনগণের সচেতনার জন্য ইপিআই সেশনের আগে এলকার মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে। টিকাদান কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ভ্যাকসিন ও লজিস্টটিক যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটিকাদান কর্মসূচিস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT