চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুকে অন্ধত্ব থেকে বাঁচাতে পারে সচেতনতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০২, মার্চ ২০২০
স্বাস্থ্য
A A

সচেতন থাকার মাধ্যমে বহু শিশুকে অন্ধত্বের হাত থেকে বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা বলছেন, কেবলমাত্র সচেতনতা অপরিণত অবস্থায় জন্ম নেওয়া অসংখ্য শিশুকে রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি অর্থাৎ আরওপিজনিত অন্ধত্বের হাত থেকে বাচাঁতে পারে।

রোববার প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের(পিআইবি) সেমিনার কক্ষে বাংলাদেশ আরওপি প্রতিরোধ ও চিকিৎসা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। সেমিনারটি আয়োজন করে পিআইবি ও অরবিস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান।

Banglabid

তারা বলছেন, শুধু সাধারণ মানুষ কেন, বহু চিকিৎসক আরওপি সম্পর্কে জানেন না। যদিও এক-পঞ্চমাংশ অপরিণত শিশু এ রোগে আক্রান্ত হয় এবং তাদের অনেকেই দৃষ্টিশক্তি হারায়।

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) নবজাতক বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বেশিরভাগ চিকিৎসক অপরিণত শিশুদের রেটিনা বিশেষজ্ঞের কাছে পাঠান না। কারণ তারা জানেন না, জন্মের ৪ সপ্তাহের মধ্যে চোখের পরীক্ষা এবং চিকিৎসা না করালে এসব শিশুর অনেকে দৃষ্টিশক্তি হারাতে পারে।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, প্রসূতি ও গাইনি সোসাইটির সভাপতি অধ্যাপক সামিনা চৌধুরী, মহাসচিব অধ্যাপক সালেহা বেগম ও সাবেক সভাপতি অধ্যাপক রওশন আরা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক এবং অরবিস ইন্টারন্যাশনালের পরিচালক প্রোগাম্স মোহাম্মদ আলাউদ্দিন।

Reneta

অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক নুজহাত চৌধুরী এবং অরবিস ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন চিকিৎসা বিশেষজ্ঞ ডা. লুৎফুল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটনের ব্যাটে ম্যাকেঞ্জির আস্থা

পরবর্তী

প্রথম জাতীয় কবুতর প্রদর্শনী

পরবর্তী

প্রথম জাতীয় কবুতর প্রদর্শনী

করোনা

করোনা প্রতিরোধে যে পরামর্শ মেনে চলতেই হবে

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT