চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির সদস্যদের চিকিৎসায় ছাড়ের ঘোষণা দিলেন রাঙ্গা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ন ১৭, মার্চ ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের জন্য চিকিৎসায় বিশাল ছাড়ের ঘোষণা দিয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। 

সম্মিলিত চলচ্চিত্র পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিএফডিসি আয়োজিত অনুষ্ঠানে তিনি অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, নানা সময় শুনতে পাই অর্থকষ্টে শিল্পীরা চিকিৎসা নিতে পারেন না। শিল্পীদের এমন কষ্ট দেখলে মন খারাপ হয়ে যায়। তাই আমি শিল্পী সমিতির সকল সদস্যদের জন্য চিকিৎসা সেবায় ৬০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করে দিচ্ছি।

তিনি জানান, এখন থেকে রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেটে অবস্থিত প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে শিল্পীরা সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষার উপর ৬০ শতাংশ ছাড় পাবেন।

এফডিসিতে দিনব্যাপী বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

এদিন সকাল ১০টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন শুরু হয়।

Reneta

দিনব্যাপী আয়োজনে ছিল বাদ যোহর মিলাদ মাহফিল, বেলা ৩টায় আলোচনা সভা, বিকেল ৪টা থেকে কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠান।

সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়এমপিমসিউর রহমানরাঙ্গালিড বিনোদনশিল্পী সমিতিশেখ মুজিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT