চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী কালিদাসকে শেষ শ্রদ্ধা নিবেদন সোমবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারকে শেষ শ্রদ্ধা জানানো হবে সোমবার। এদিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

এমনটাই জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, সোমবার সকাল ১১টায় কালিদাস কর্মকারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে প্রায় দুই ঘন্টা রাখা হবে।

এরআগে সিদ্ধান্ত হয়, কালিদাসের মরদেহ রবিবার সকালে শহীদ মিনারে রাখা হবে। তবে তাঁর দুই মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী। বাবার মৃত্যুর খবরে সেখান থেকে রওনা দিয়েছেন, কিন্তু ১৫ ঘণ্টা ফ্লাইট বিলম্বের কারণে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে। আর কারণেই একদিন পিছিয়ে সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালিদাম কর্মকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর।

নিরীক্ষাধর্মীতার জন্য বিখ্যাত ছিলেন কালিদাস কর্মকার। ১৯৪৬ সালে ব্রিটিশ ভারতের অন্তর্গত ফরিদপুরে তাঁর জন্ম হয়। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়োরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী।

Jui  Banner Campaign
ট্যাগ: কালিদাসকালিদাস কর্মকারচিত্রশিল্পীলিড বিনোদনশহীদ মিনারসোমবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তোশাখানা–২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT