বিনোদন

শিল্পকলায় ইমপ্রেস টেলিফিল্মের ‘আলফা’

১৩ জুলাই বিকাল ৫টায় শিল্পকলায় দেখানো হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর প্রশংসিত ছবি ‘আলফা’

শিল্পকলায় ইমপ্রেস টেলিফিল্মের ‘আলফা’

গেল ২৬ এপ্রিল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’ ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, শ্যামলী সিনেমা হলসহ চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পায়। চলচ্চিত্রাঙ্গণে ছবিটি বেশ প্রশংসিতও হয়। এবার শিল্পকলায় আসছে আলোচিত সেই ছবি দেখার সুযোগ।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম-এর আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’ ছবিটি আসছে ১৩ জুলাই বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে। আয়োজকরা জানান, ‘আলফা’ চলচ্চিত্রটির প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। ছবিতে অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা।

প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।

বিষয়:আলফাআলমগীর কবিরইশরাত নিশাতএটিএম শামসুজ্জামানদোয়েল ম্যাশভাস্কর রাসা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…