চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিততে বাংলাদেশের চাই ২১০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির কারণে পরিধি ছোট হয়ে আসা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে ২১০ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে বৃষ্টির কারণে নতুন করে নির্ধারণ করা ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান করে ক্যারিবীয়রা। কিন্তু বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ২১০ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম বলেই দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মাশরাফী। প্রথম পাঁচ ওভারে ১৫ রানে প্রতিপক্ষে দুই ওপেনারকে বেধেও রাখেন মাশরাফী-সাইফউদ্দিন। কিন্তু, তারপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন শাই হোপ এবং সুনীল আমব্রিস। জন্মদিনের কেকের উপর ছুরি চালানোর মতো করে বাংলাদেশ বোলারদের বিরুদ্ধে ব্যাট চালান তারা।

ম্যাচের ২০.১ ওভারের সময় শুরু হয় তুমুল বৃষ্টি। ডাবলিনের বৃষ্টি শুরুর আগে ১৩১ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন ক্যারিবীয়দের ওপেনিং জুটি। শাই হোপ ৫৬ বলে ৬৮ আর সুনীল আমব্রিস ৬৫ বলে ৫৯ রানে তখন অপরাজিত।

প্রায় পাঁচ ঘণ্টা বৃষ্টি বিরতির পর প্রতি ইনিংস ২৪ ওভারে নেমে আসে। পুরো সিরিজের মতো এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখে ওপেনিং জুটি। ফাইনালে সবশেষ তিন ম্যাচ ছাড়িয়ে সিরিজে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৪৪ রানের জুটি গড়েন হোপ-আমব্রিস।

ইনিংসের ২২তম ওভারে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে আউট হন সিরিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান হোপ। মিরাজকে লংঅনের উপর দিয়ে স্লগ খেলতে গিয়েছিলেন হোপ। টাইমিং না হওয়ায় মিডউইকেটে বল গেলে বাতাসে ভেসে ক্যাচ নেন মোসাদ্দেক। দুর্দান্ত এক ক্যাচেই ত্রিদেশীয় সিরিজের টপস্কোরারকে ফেরান তিনি। ৬৪ বলে ছয়টি চার ও তিন ছক্কায় ৭৪ রান করেন হোপ।

হোপের চেয়ে একুট ধীরগতির ছিলেন আমব্রিস। ৭৮ বলে সাত চারে ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। তিন বলে তিন রান নিয়ে অপরাজিত থাকেন আমব্রিসের সঙ্গী ড্যারেন ব্রাভো।

Reneta

টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে মোস্তাফিজ ৫ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য। বৃষ্টির আগে ২১তম ওভার চলার মধ্যেই ৬জন বোলারকে ব্যাবহার করেন মাশরাফী। কিন্তু কেউই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT