চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার মঞ্চে চাপে ইংলিশরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম বল। একদম মিডল স্টাম্পে পিচ করা বল, আঘাত হানতে পারতো জেসন রয়ের লেগস্টাম্পে! পায়ে লাগায় এলবিডব্লিউয়ের আবেদন, সাড়া দিলেন না সাউথ আফ্রিকান আম্পায়ার। রিপ্লেতে দেখা গেল বল স্টাম্পেই লাগতো!

শুরুতেই আম্পায়ারদের এমন সিদ্ধান্ত, সমস্যায় পড়তে পারতো নিউজিল্যান্ড। কিন্তু সেখান থেকে নিজেদের বোলিং দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে চ্যাপ্টা ইংল্যান্ড। হারিয়েছে টপঅর্ডারের ৪ উইকেট।

ইংল্যান্ড-৯৮/৪ (২৬)

আম্পায়ারের কল্যাণে বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি রয়। বিপজ্জনক হওয়ার আগেই তাকে ষষ্ঠ ওভারে টম ল্যাথামের ক্যাচ বানান ম্যাট হেনরি। ফেরার আগে ২০ বলে ১৭ করেছেন ফর্মে থাকা ইংলিশ ওপেনার।

এরপর ব্যাটিংয়ে নেমে দলকে বড় চাপের মাঝে ফেলে দেন জো রুট। আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে তাকে সিঙ্গেল বের করতে দেননি কিউই অধিনায়ক উইলিয়ামসন। রান বের করতে না পেরে হাঁসফাঁস করছিলেন রুট। সেই চাপ থেকে বের হতেই কিনা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা, তাতে ২ রানে থাকার সময় কলিন ডি গ্র্যান্ডহোমকে রিটার্ন ক্যাচ দিয়েছিলেন রুট। সেসময় আউট না করতে পারলেও গ্র্যান্ডহোম পরে ঠিকই প্রতিশোধ নেন! ৭ রানে রুটকে বানান ল্যাথামের ক্যাচ। যাওয়ার আগে রানের চেয়ে অনেক বেশি ২৩ বল খেলে দলকে চাপে ডুবিয়ে যান রুট।

রান বাড়ানোর চাপটা পরে ঘায়েল করেছে জনি বেয়ারস্টোকেও। অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে মিলে যখন রান বাড়ানোর চেষ্টায় মন দেন, তখনই করলেন ভুল। লোকি ফার্গুসনের অফস্টাম্পের বাইরের বল মারতে গিয়ে হন বোল্ড। ৫৫ বলে ৩৬ করে দলকে রেখে যান বিপদে।

Reneta

টেকেননি মরগানও। ৯ রানে ক্যাচ দিয়েছেন। নিশামের বলে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে পড়ে ফার্গুসন যে ক্যাচটা নিলেন, সেটা টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপ বিশ্লেষণে চ্যানেল আই স্টুডিওতে সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT