সেচ সুবিধা না থাকায় শিমের কাঙ্খিত ফলন পাচ্ছে না সুনামগঞ্জের কৃষক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভ হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বাড়ছে শিম চাষ। এ বছর আবাদ করেছে প্রায় পাঁচ হাজার কৃষক। শিম ক্ষেতে রস না থাকায় গাছ লালচে হয়ে মরে যাচ্ছে।
কোথাও কোথাও ফলন নেমে এসেছে অর্ধেকে। পলাইশা, কাইকা, বোয়াল গাদ্দা, আইশনাসহ স্থানীয় ও উফশি জাতের শিম চাষ হয়েছে বেশি।
সরকারি উদ্যোগে গভীর নলকূপ তৈরি করে সময়মতো সেচ দেয়ার দাবি জানিয়েছেন কৃষক।
বিস্তারিত দেখুন এ কে এম মহিমের ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=NS0Zd1s_npk&feature=youtu.be







