জনপদ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকামুখী যাত্রীর চাপের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহন ও যাত্রীদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে চলমান ১৪ দিনের কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে বিধি উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। তবে গতকালের তুলনায় তা কিছুটা কম।

সোমবার সকাল থেকে অল্পসংখ্যক যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় নৌরুটের ফেরিগুলোতে। বাংলাবাজার থেকে বেশকিছু যাত্রী ও যানবাহন ঢাকায় আসছে ফেরিতে করে। তবে বেলা বাড়ার সাথে চাপ আরও কমতে থাকে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ ফয়সাল জানান: নৌরুটে বর্তমানে ৭টি ফেরি চলাচল করছে। ঘাটে পারাপারের জন্য কোনও যানবাহন নেই আর যাত্রীও নেই। যানবাহনের জন্য শিমুলিয়া ঘাটে বেশকিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে বাংলাবাজার থেকে যেসব ফেরি আসছে তাতে যাত্রী এবং ছোট যানবাহনের চাপ রয়েছে। তবে সকাল দশটার পরে যাত্রীর সংখ্যা আরও কমে আসছে।

বিষয়:যাত্রী শিমুলিয়া ঘাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…