বিনোদন

‘শিফট’ এর জন্য শ্রেষ্ঠ নাট্য পরিচালক সঞ্জয় সমদ্দার

সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০

সঞ্জয় সমদ্দারকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেষ্ঠ নাট্য পরিচালক সঞ্জয় সমদ্দারকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুই ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভবন ধ্বস, শ্রমিকের দাম্পত্য জীবন ও ট্র্যাজেডির গল্পে নির্মিত হয়েছিলো নাটক ‘শিফট’। আলোচিত এই নাটকটির জন্য শ্রেষ্ঠ নাট্য পরিচালকের স্বীকৃতি পেলেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য দেয়া হয় ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ২২টি বিভাগে মোট ২৩টি পুরস্কার তুলে দেয়া হয়। সেখানে ‘শ্রেষ্ঠ নাট্য পরিচালক’ বিভাগে পুরস্কৃত হয়েছেন সঞ্জয় সমদ্দার।

চ্যানেল আই অনলাইনকে প্রতিক্রিয়া জানিয়ে এই নির্মাতা বলেন, ‘শিফট’ নাটকটি বেসরকারি টেলিভিশন আর টিভিতে প্রচারিত হয়েছিলো। দর্শকের প্রশংসার পাশাপাশি শিফট নাটকের জন্য আরটিভিও আমাকে শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি দেয়। কিন্তু ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ এ শ্রেষ্ঠ নাট্য পরিচালকের পুরস্কার পাওয়ায় উচ্ছ্বাসটা অন্যরকম।

এই নির্মাতা মনে করেন, দর্শকের প্রশংসার পাশাপাশি কোনো প্রতিষ্ঠান যখন আনুষ্ঠানিকভাবে কাজের মূল্যায়ণ করে, তখন ভালো কাজের স্পৃহা আরো বেড়ে যায়। নিঃসন্দেহে এই পুরস্কার পাওয়ায় আমি অভিভূত।

‘শিফট’ নাটকটি নিয়ে নির্মাতা বলেন, খুব সাধারণ একটি গল্প। যেখানে কোনো জটিলতা নেই। শ্রমিক দম্পতির গল্পে অসাধারণ অভিনয় করেছেন সময়ের তারকা জুটি আফরান নিশো এবং মেহজাবীন। দুজনেই কাজটি নিয়ে দারুণ আন্তরিক ছিলেন। পুরস্কার প্রাপ্তিতে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নাট্য পরিচালক বিভাগে সঞ্জয় সমদ্দার ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন মীর মোকাররম হোসেন, মাবরুর রশিদ বান্নাহ্ ও তৌকীর আহমেদ।

বিষয়:চ্যানেল আই জীবন ট্র্যাজেডি তৌকীর আহমেদ নিশো মাবরুর রশিদ বান্নাহ্

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…