চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগির আসছে ‘ফাগুন হাওয়ায়’ এর প্রথম গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

জোর প্রচারণা চলছে ১৯৫২ এর ভাষা আন্দোলনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ এর। পোস্টার, টিজার ও ট্রেলারের পর এবার আসছে এই ছবির প্রথম গান।

১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবিটির প্রিমিয়ার শো দেখতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ছবি মুক্তির শেষ সময়ে এসে চলছে প্রচার প্রচারণার কাজ।

খুব শিগগির অনলাইন প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রথম গান ‘তোমাকে চাই’। গানটির সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ ও রোকন ইমু। পিন্টু ঘোষের কথায় গানটির কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সুকন্যা মজুমদার ঘোষ।

গানটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে পিন্টু ঘোষ বলেন, তৌকীর ভাইয়ের সাথে আগেও কাজ করেছি, উনি সময় পারফেক্ট জিনিষটা চান। সেই জায়গা থেকেই গানটি তৈরী করেছি। আশা করছি শ্রোতা দর্শকরাও গানটি উপভোগ করবেন।

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বরাবরই চলচ্চিত্র নির্মাণ করে আসছে ইমপ্রেস টেলিফিল্ম। এবার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশে প্রথমবারের মতো ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ নির্মাণ করলো তারা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াৎতিশাতৌকীরফাগুন হাওয়ায়ফারুক হোসেনযশপাল শর্মাসাজু খাদেমসিয়ামহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT