চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল

চকোর মালিথাচকোর মালিথা
৪:২৩ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

নেতাদের গ্রেফতার করে দল গোছানোর কাজে সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সারা দেশে উপজেলা এবং জেলা কমিটি পুনর্গঠন করে শিগগিরই জাতীয় কাউন্সিল করবেন তারা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নজরুল ইসলাম খান সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ আনেন।

তিনি বলেন, অসংখ্য সিনিয়র নেতা এখানে উপস্থিত নেই। কারণ তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের চলাফেরায় সঙ্কট সৃষ্টি করা হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন: বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করেও বিএনপি’র বিজয় ঠেকানো যাবে না। বরং এই অত্যাচার-নিপীড়ন সরকারের জনপ্রিয়তা আরো কমিয়ে দিচ্ছে।

দল পুনর্গঠন নিয়ে বিএনপির এ নীতি নির্ধারক বলেন, থানা কমিটি ও এরপর জেলা কমিটি গোছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য তাদের সময় দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

জেলা কমিটি গঠিত হওয়ার পর কাউন্সিলও হবে বলে জানান তিনি।

Reneta

এর আগে কাউন্সিল করতে চাইলেও একযোগে দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতারের কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেন নজরুল ইসলাম খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল দল এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে কয়েকদিনের কর্মসূচি পালন করছে বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নজরুল ইসলাম খানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT