আদালত

শিগগিরই কি প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাবেন?

শিগগিরই কি প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাবেন?

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছেন। হয়তো শিগগিরই তিনি অস্ট্রেলিয়া যেতে পারেন।

এর আগে বৃহস্পতিবার গুলশান-২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি ভিসার জন্য আবেদন করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন।

এদিকে প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাচ্ছেন কি না এমন প্রশ্নে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া গিয়েছেন। তার এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। এখন উনি যাবেন কি যাবেন না, সেটা সম্পূর্ণ উনার নিজস্ব বিষয়।’



গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন।

বিষয়:অস্ট্রেলিয়া প্রধান বিচারপতি ভিসা সুরেন্দ্র কুমার সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…