চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:১৭ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নার্সিং
শ্রেষ্ঠ পেশা। নার্সের পোশাককে আমি অত্যন্ত সম্মান করি। নার্সরা সেবা দিয়ে
একজন রোগীকে সুস্থ করে তোলেন। এ পেশাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।
নার্সিংয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি নেয়ার সুযোগ সৃষ্টি
হবে। শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। চিকিৎসা সেবা জনগণের
দোরগোরায় পৌঁছে দিতে চাই।’

তিনি বলেন, ‘রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমরা সেবার
মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। সরকারি ও বেসরকারিভাবে যেন আরো হাসপাতাল
গড়ে উঠতে পারে সেজন্য আমর সুযোগ করে দিয়েছি।’

বুধবার সকালে গাজীপুরে কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি  এলাকায় নার্সিং
কলেজ চত্বরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের
শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগে বিশেষায়িত কোনো হাসপাতাল ছিলই না। তাও আমরা
করেছি। নার্সিং কলেজের মাধ্যমে শিক্ষার্থীরা এ পেশায় আসার সুযোগ পাবে। তিনি
প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে স্থানীয় জনগণ ও জন প্রতিনিধিদের সহায়তা কামনা
করেন।’

স্বাস্থ সেবা নিতে  তিনি বিদেশে যাওয়ার বিষয়ে অনিহা প্রকাশ করে বলেন,
‘তিনি নিজে অসুস্থ হলেও এ হাসপাতালে চিকিৎসা নেবেন। তিনি হাসপাতালের সামনের
সড়কে একটি আন্ডারপাস তৈরির ঘোষণা দেন।’

প্রধানমন্ত্রী জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত
হাসপাতালটিকে পর্যায়ক্রমে ৫০০শয্যায় উন্নিত এবং একটি মেডিকেল কলেজ স্থাপন
করা হবে।

Reneta

তিনি মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার বার্হাড-এর প্রেসিডেন্টের বরাদ দিয়ে
বলেন, ‘এ প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ ১০ নার্সকে  বিনামূল্যে মালয়েশিয়ায় তাদের
প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব
শেখ হাফিজুর  রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক 
সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক,
সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মালয়েশিয়া কেপিজে হেল্থ কেয়ার বার্হাড-এর
প্রেসিডেন্ট তুয়ান হাজি আমির উদ্দিন আব্দুল সাতার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT