চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষিতরা কেন ট্রাফিক আইন মানবে না, প্রশ্ন প্রধানমন্ত্রী’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নিরাপদ সড়ক-শিক্ষিত মানুষ আেইন কেন মানবে না

সড়কের নিরাপত্তা ও আইন মানার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, যারা অশিক্ষিত তাদের কথা ছেড়ে দেয়া গেলেও যারা শিক্ষিত তারা কেন ট্রাফিক আইন মানবে না?

নিরাপদ সড়ক দিবস, ২০১৯ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন খামারবাড়িতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সাধারণ মানুষ, যারা হয়তো অশিক্ষিত, যারা জানে না, তাদের কথা আমরা ছেড়ে দিলাম। কিন্তু আমাদের যারা শিক্ষিতজন, তারা কেন ট্রাফিক আইন মানবে না? তাদেরকে ট্রাফিক আইন মানতে হবে। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু কারও কাম্য নয়। কেউ পঙ্গু হয়ে যাক সেটা কেউ চায় না। সড়ক দুর্ঘটনায় কত মানুষের জীবন শেষ হয়ে যায়। সেজন্য সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ‘কারণ দেশটা আমাদের। কারণ একটা মানুষের ক্ষতি হলে, সে যে-ই হোক, সে তো কোনো না কোনো পরিবারের। কেউ যদি মারা যায় সে তো কোনো না কোনো পরিবারের। সেই পরিবারটির ভবিষ্যৎ তখন কী হয়? সেটাও তো চিন্তা করতে হবে।’

‘নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের বা গাড়ি চালকদের না। এ দায়িত্ব পথচারী থেকে শুরু করে দেশের সব মানুষের, সকল নাগরিকের। কাজেই সবাই যার যার দায়িত্ব পালন করবেন,’ বলেন তিনি।

Reneta

প্রধানমন্ত্রী বলেন, ‘ফুটওভার ব্রিজের পরিবর্তে রাস্তার মাঝ দিয়ে পার হলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার জন্য আমি কীভাবে চালককে দায়ী করব? গাড়ি যারা চালান তাদের দায়িত্ব আছে, যারা চড়েন তাদেরও দায়িত্ব আছে।’

এছাড়া চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, অভিজ্ঞ এবং ভালো মানের চালকেরও মাঝে মাঝে প্রশিক্ষণের দরকার আছে। এজন্য উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার।

তিনি বলেন রাস্তাঘাটে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। শুধু চালকদের না, পথচারীদেরকেও রাস্তায় চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক আইননিরাপদ সড়ক চাইনিরাপদ সড়ক চাই আন্দোলনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT