চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা-দীক্ষায় বাংলাদেশ আরো উন্নত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

শিক্ষা-দীক্ষায় বাংলাদেশ আরো উন্নত হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে। বর্তমান সরকার সমস্ত পাঠ্যপুস্তক সার্বজনীনভাবে তৈরি করছে।  ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষায় বই প্রকাশ করা হয়েছে। আমরা চাই তাদের মাতৃভাষা যেনো বাংলা ভাষার মতই সমুন্নত থাকে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা থাকে। সেই প্রতিভা বিকাশে আমরা তাদের উপযোগী বই তুলে দিচ্ছি’।

আগামী ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন।

তিনি বলেন,’আজ আনন্দের দিন। আগামীকাল সারাদেশে বই উৎসব হবে। আমরা বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করতে চাই। আমাদের উদ্দেশ্য একটাই, দেশকে দারিদ্র মুক্ত করা। এজন্য সবার আগে চাই শিক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর সংবিধানে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতিক করায় জোর দিয়েছিলেন। রাষ্ট্র হিসেবে তার জন্যই আমরা দাঁড়াতে পেরেছি। ২০১০ সাল থেকে ২০১৭ সালের শুরু পর্যন্ত ২’শ কোটি ২৫ লাখ ৪৩ হাজার পাঠ্যপুস্তক বিতরণ করেছে সরকার।  এতো পাঠ্যপুস্তক প্রকাশ ও বিতরণ বিশ্বের আর কোনো সরকার করেছে কিনা জানি না। নতুন বই বাচ্চাদের মনে সুন্দর অনুভুতি জাগায়, বই পড়ার আগ্রহ জাগায়’।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০১৭’ উদ্বোধন করবেন।

আজ গণভবনে এই কর্মসূচির উদ্বোধনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বই উৎসব বিশ্বের সবচেয়ে বড় পরিসরে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসুচি। ইউনেস্কো’র এক সম্মেলনে আমাকে জিজ্ঞেস করা হয়েছিলো আমরা কিভাবে এটা করতে পারছি। ২০১০ সালে এই চেষ্টা শুরুর প্রথমেই ছাপানো বইয়ে আগুন লাগিয়ে দেয়া হলেও আমরা পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালিয়ে যাই। ২০১৬ সালের ১ জানুয়ারিতে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর হাতে আমরা নতুন বই তুলে দিয়েছিলাম। দেশে এখন শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, কমছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা।’

শিক্ষার্থীদের উৎসাহ দেয়া উচিৎ মন্তব্য করে তিনি বলেন, ‘তারা ভালো ফলাফল করছে। তাদের নিরুৎসাহিত করবেন না। শিক্ষার মান বাড়ছে তবে যে মানে আমাদের পৌঁছাতে হবে তা অর্জনে সময় লাগবে। আমাদের নানারকম ত্রুটি আছে। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এই প্রথম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৭’শ ৩ টি পাঠ্যপুস্তক প্রকাশ করা হয়েছে। ৫ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের হাতেও তাদের মাতৃভাষায় প্রকাশিত বই তুলে দিচ্ছি আমরা।’

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন এবং জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। রাজধানীর ৩১টি বিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী এতে যোগ দেয়।

নতুন বছরে সরকার ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিতরণ করবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

পরবর্তী

শেষ ম্যাচেও জয় বঞ্চিত টাইগাররা

পরবর্তী

শেষ ম্যাচেও জয় বঞ্চিত টাইগাররা

হ্যাপি নিউ ইয়ারের উন্মাদনা!

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT