শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে বিত্তবান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ইফাদ গ্রুপের সৌজন্যে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১০টি বাস হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
এই ১০টি বাস অনুদান হিসেবে দিয়েছে ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেল্যান্ড লিমিটেড।
রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, গোপালগঞ্জের সরকাররি বঙ্গবন্ধু কলেজ, সাভার সেনা নিবাসের বিশেষায়িত স্কুল প্রয়াস, নেত্রকোনা সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ, ঢাকার সরকারি বাংলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, যশোর এর সরকারি এম এম কলেজ এবং কক্সবাজার সরকারী কলেজ এর অধ্যক্ষ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বাস এর চাবি গ্রহণ করেন।










