চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ন ০৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বিভিন্ন ভাস্কর্য, স্মৃতিফলকসহ নানাভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে ভাষা সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানানোর কার্যক্রম শুরু হয়েছে।

৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং ৭১ এর মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলন সংগ্রামের অন্যতম কেন্দ্র দেশের এ শীর্ষ বিদ্যাপীঠ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে রয়েছে, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬৬’র স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের কালো রাত, ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং ১৬ ডিসেম্বরের বিজয় অর্জনের কথা তুলে ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গ্রানাইট পাথরের ছোট বড় ১৪টি দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে, ‘স্মৃতি চিরন্তন’ নাম ফলক। সেখানে মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের নাম লেখা হয়েছে।

দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে ছাত্র-জনতার সমাবেশে বাংলার আকাশে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। সেখানে নির্মিত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানায়।

এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত ঘুরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানানোর ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Reneta

অপরাজেয় বাংলার কাছে আরেকটি ফলক রয়েছে। সেখানেও মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের নাম খোদাই করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

আরও দেখুন ওবায়দুল রশিদের ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়মুক্তিযুদ্ধের ইতিহাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আচরণ বিধি অমান্যের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT