চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের মানসিক অবস্থা তুলে ধরে শিক্ষকের খোলা চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
শিক্ষা
A A

সনাতনী শিক্ষা ব্যবস্থায় বিশ্বজুড়েই ‘ভালো’ করার চাপে থাকে কোমলমতি শিশুরা। কোথাও বেশি কোথাও কম। কিন্তু তথাকথিত সমাজ ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে ফলাফল বা গ্রেডে মেধাবী বলে স্বীকৃতির প্রচলন আসলে কতটা নেতিবাচক সে দিকটি তুলে ধরেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক।

প্রতিনিয়ত স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত মানে ছাত্র গড়ার চাপে থাকা এই শিক্ষক নিজের এবং শিক্ষার্থীদের মানসিক চাপের নিশ্চুপ চিৎকার তুলে ধরেছেন প্রভাবশালী গার্ডিয়ান পত্রিকায়।

খোলা চিঠিতে ওই শিক্ষক লিখেছেন,‘শিক্ষার্থীদের কাছ থেকে যে ফলাফল নিশ্চিতের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেটা আমার কাছে অবাস্তব লাগে। শিশু শিক্ষার্থীদের কাছ থেকে ওদের সর্বোচ্চ মেধা যাচাইয়ে বেধে দেয়া মান নিশ্চিত করতে গিয়ে এখন আমাকেও ওদের ওপর চাপ দিতে হচ্ছে। এই অল্প বয়সী শিক্ষার্থীদেরকে চাপে ফেললেও লাভ নেই কারণ আমাদের উচ্চাভিলাষী এই ‘মান’ অর্জন করা আদৌ কতটুকু সম্ভব প্রশ্নটা থেকেই যায়।’

এমন মানসিক চাপকেই স্বাভাবিক হিসেবে দেখার প্রবণতার সমালোচনা করে এই শিক্ষক লিখেছেন,‘ ভালো ফলাফল নিশ্চিত করাকেই যেন স্বাভাবিক হিসেবে দেখা দেখেন আপনারা। ভ্রুকুটি করে বলেন,“সব কিছু এভাবেই হয়”!’

তার মতে,‘এসব কারণেই এখন শিশুরা ভুগছে বিষাদগ্রস্থতায়,চরম হতাশায়।’

কিন্তু শিক্ষার্থীদের মানসিকতাকে পাশ কাটিয়ে স্কুল কর্তৃপক্ষ কেবল সনাতনী ফলাফল দিয়েই সব বিচার করছে বলে অভিযোগ তার।

Reneta

তিনি লিখেছেন,‘ মনকাড়া উপস্থাপন এবং পরিপাটি ক্লাসরুমের বাহ্যিক চাকচিক্যেই আপনাদের বেশি মনোযোগ। অথচ শিক্ষার্থীদের মানসিক অবস্থাকে পাত্তাই দিচ্ছেন না।’

এর ফলে গোটা স্কুলের পড়াশোনার কাঙ্ক্ষিত পরিবেশই এখন হুমকিতে আছে। একেবারে কম বয়সী শিক্ষার্থীরাও এখন স্কুলের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। টিফিন এবং বিরতিতে স্কুলে চলছে তুমুল হট্টগোল।

পরিস্তিতি নিয়ে হতাশ এই শিক্ষক লিখেছেন,‘এগুলো নিয়ে আপনাকে একাধিকবার বললেও আপনি কর্ণপাত করছেন না। ইমেইল পাঠালেও জবাব দিচ্ছেন না। আসলে আমি আপনাদের ওপর ভরসা হারাচ্ছি। আপনারা ‘সিস্টেম’ নামের এমন এক ত্রুটিপূর্ণ মেশিনে আটকে গেছেন যেখানে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে আমরা শিক্ষক-কর্মীরা পর্যন্ত মানসিক ক্ষতির শিকার হচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানসিক স্বাস্থ্যশিক্ষকস্কুল
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT